বাজারে নতুন আলু, ১০০ কেজি দরে বিক্রি

হিলি প্রতিনিধি
২০ নভেম্বর ২০২৩, ২২:৫৩আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২২:৫৩

দিনাজপুরের হিলির বাজারে উঠেছে দেশি জাতের নতুন আলু। প্রতি কেজি ১০০ টাকা দরে বিক্রি হয়েছে। দাম বেশি হলেও নতুন আলুর স্বাদ নিতে কেউ কেউ অল্প পরিমাণ কিনেছেন। তবে দাম বেশি হওয়ায় না কিনে ফিরে গেছেন অনেকে, দাম কমলে কিনবেন বলে জানিয়েছেন তারা।

সোমবার (২০ নভেম্বর) বিকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারের সব দোকানে পুরোনো আলু। তবে দুটি দোকানে নতুন আলু দেখা গেছে।

হিলি বাজারে আলু কিনতে আসা আইয়ুব হোসেন বলেন, ‘আজ কাঁচা বাজারে তরকারি কিনতে গিয়ে নতুন আলু দেখতে পাই। ১০০ টাকা কেজি দরে আধা কেজি কিনেছি। দাম বেশি হলেও স্বাদ নিতে কিনলাম। তবে পুরোনো আলু প্রকারভেদে ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।’

আব্দুল খালেক বলেন, ‘কাঁচা বাজারে সবজি কিনতে এসে নতুন আলু দেখলাম। কিন্তু দাম বেশি। দাম কমলে পরে কিনবো। তাই আজ পুরোনো আলু কিনেছি।’

বাজারের সবজি বিক্রেতা আব্দুল লতিফ বলেন, ‘আমরা পুরোনো আলুই বিক্রি করছি। তবে আজ প্রথম দেশি জাতের নতুন আলু তুলেছি। ৯০ টাকা কেজি দরে ১৬ কেজি কিনেছিলাম। এজন্য ১০০ টাকা কেজি দরে বিক্রি করছি। প্রথম প্রথম দাম একটু বেশিই থাকবে। পরে বেশি পরিমাণ আলু বাজারে এলে দাম কমে যাবে।’

/এএম/
সম্পর্কিত
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
হিলি স্থলবন্দরে ৭ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান