নৌকা না পেলেও দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন প্রতিমন্ত্রী, ছেলে স্বতন্ত্র

কুড়িগ্রাম প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২৩, ২১:১৯আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ২১:১৯

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেলেও কুড়িগ্রাম-৪ আসনে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র তুলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম নিয়েছেন তার ছেলে সাফায়াত বিন জাকির। 

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে রৌমারী উপজেলা নির্বাচন কার্যালয় থেকে তারা মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান এবং উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক।

এবার কুড়িগ্রাম-৪ (রৌমারী, রাজীবপুর ও চিলমারী) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট বিপ্লব হাসান। তিনিও দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন বলে উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে।

রৌমারী উপজেলা নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘দলীয় প্রার্থী হিসেবে প্রতিমন্ত্রী জাকির হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার ছেলের নামে মনোনয়ন ফরম তোলা হয়েছে। এছাড়া আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিপ্লব হাসান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। মঙ্গলবার পর্যন্ত রৌমারী থেকে মোট ১০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।’

দলীয় মনোনয়ন না পেলেও দলীয় প্রার্থী হিসেবে প্রতিমন্ত্রীর মনোনয়নপত্র নেওয়ার বিষয়ে জানতে চাইলে নির্বাচন কর্মকর্তা এমদাদুল হক বলেন, ‘আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে প্রতিমন্ত্রীসহ দুই জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তারা ফরম জমা দেওয়ার সময় বিষয়টি পরিষ্কার করবেন।’

এ ব্যাপারে জানতে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেনের মোবাইল নম্বরে কল দিয়ে ব্যস্ত পাওয়া যায়। তার ছেলে সাফায়াত বিন জাকির বলেন, ‘আমি নই, আমাদের সমর্থকরা আমার পক্ষে মনোনয়ন ফরম তুলেছেন বলে শুনেছি। বাবার নামে ফরম তোলা হয়েছে কিনা জানি না। নেত্রী (শেখ হাসিনা) যাকে ভালো মনে করেছেন, তাকে মনোনয়ন দিয়েছেন। তবে এলাকায় তার (বিপ্লব হাসান) পরিচিতি নেই। স্বাধীনতার পর আমার বাবার হাত ধরে এই আসনটি উদ্ধার হয়েছে। আজ এলাকায় হাজারো মানুষ বাবাকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন। তাদের দাবি, এখনও সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তারা নৌকার প্রার্থী হিসেবে জাকির হোসেনকে দেখতে চান। বাকিটা নেত্রী ও দল বিবেচনা করবে।’

সংশ্লিষ্ট আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় সূত্রে জানা গেছে, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন (জাতীয় পার্টি, জেপি) রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজিবর রহমান বঙ্গবাসী (স্বতন্ত্র), রৌমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি শহিদুল ইসলাম শালু (স্বতন্ত্র), রৌমারী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক একেএম সাইফুর রহমান (লাঙ্গল), রৌমারী উপজেলা জাকের পার্টির নেতা শাহ আলম (গোলাপ ফুল), কৃষক শ্রমিক জনতা লীগের আবু শামীম (গামছা), জেলা আওয়ামী লীগের সদস্য মাছুম ইকবাল (স্বতন্ত্র), চর রাজিবপুর উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি শাহ মো. নুরে শাহী (স্বতন্ত্র) ও চিলমারী উপজেলা আওয়ামী লীগ নেতা ডা. ফারুকুল ইসলাম (স্বতন্ত্র) এই আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী