‘আইজ হঠাৎ ঠান্ডা বাড়িছে, দেরিত কামত বেড়াইছি’

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪আপডেট : ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৩৪

কুড়িগ্রামে একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। ফলে জেলায় শীত জেঁকে বসার আশঙ্কা দেখা দিয়েছে। ২০ ডিসেম্বরের পরে একটি শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র এ তথ্য জানিয়েছেন।

সুবল চন্দ্র জানান, শনিবার (৯ ডিসেম্বর) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে কমে রবিবার (১০ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

তিনি বলেন, ‘তাপমাত্রা আরও কমতে পারে। ২০ ডিসেম্বরের পরে জেলায় শৈত্যপ্রবাহের পূর্বাভাস রয়েছে। তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই।’

এদিকে রবিবার বেলা পৌনে ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। জেলায় কুয়াশাচ্ছন্ন আবহাওয়া বিরাজ করছে। আকস্মিক তাপমাত্রা কমায় কর্মজীবী মানুষরা বিপাকে পড়েছেন। প্রয়োজন মেটাতে তারা শীতের কাপড় মুড়িয়ে বাইরে বের হচ্ছেন।

কুড়িগ্রাম পৌর এলাকার নির্মাণশ্রমিক নজরুল ইসলাম বলেন, ‘আইজ হঠাৎ ঠান্ডা বাড়িছে। দেরিত কামত বেড়াইছি। জিনিসপত্রের যে দাম, কাম না করলে খামো কী!’

জেলা প্রশাসনের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা সূত্র জানিয়েছে, শীত মোকাবিলায় পর্যাপ্ত সরকারি সহায়তা প্রস্তুত রয়েছে। শীতবস্ত্র হিসেবে জেলার ৯ উপজেলা ও ৩ পৌরসভায় ৩১ হাজার ১৫০টি কম্বল দেওয়া আছে। এখনও প্রায় ১৪ হাজার মজুত আছে। প্রয়োজনে আরও চাহিদা দেওয়া হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
তীব্র শৈত্যপ্রবাহ ও তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী