আসামিদের জামিন দেওয়ায় বিচারককে লক্ষ্য করে বাদীর জুতা নিক্ষেপ

পঞ্চগড় প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০২৩, ১৯:১৬আপডেট : ১১ ডিসেম্বর ২০২৩, ১৯:১৬

পঞ্চগড়ে একটি আদালতে আসামিদের জামিন দেয়ায় ক্ষুব্ধ হয়ে এজলাস চলাকালীন সময়ে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেছেন মামলার বাদী। সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলি আদলত-১-এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। 

এ ঘটনায় ওই বাদীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন আদালতের আইনজীবী আবু ইউনুস মোহাম্মদ লেনিন।

তিনি বলেন, ‘বিজ্ঞ আদালত আসামিদের জামিন দেওয়ায় বাদী সংক্ষুব্ধ হয়ে তার পায়ের জুতা খুলে আদালতের বিচারক অলরাম কার্জিকে লক্ষ্য করে নিক্ষেপ করেন। জুতাটি বিচারকের সামনে থাকা গ্লাসে লেগে নিচে পড়ে যায়। এটা কোনোভাবেই কাম্য নয়।’

জানা গেছে, জুতা নিক্ষেপকারী বাদীর নাম মিনারা আক্তার (২৫)। তিনি সদর উপজেলাধীন সাতমেরা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার মৃত ইয়াকুব আলীর মেয়ে।

গত ৫ ডিসেম্বর মিনারা আক্তার তার বাবাকে হত্যার অভিযোগ এনে আপন চাচাসহ ১৯ জনের বিরুদ্ধে পঞ্চগড় সদর থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, তার বাবা ইয়াকুব আলীকে কিলঘুষি মেরে আসামিরা হত্যা করেছে। সোমবার এই মামলার ১৯ জন আসামির মধ্যে ১৬ জন আদালতে জামিন আবেদন করলে আদালত প্রত্যেকেরই জামিন মঞ্জুর করেন। পরে সংক্ষুব্ধ হয়ে এজলাস চলাকালীন সময়ে বিচারককে লক্ষ্য করে জুতা নিক্ষেপ করেন মামলার বাদী মিনারা আক্তার।

এ বিষয়ে মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘গত কয়েক দিন আগে বাদীর বাবা মারা গেছেন। আজকে তাদের বাড়িতে কুলখানি হচ্ছে। এ অবস্থায় একটি হত্যা মামলায় সব আসামিকে জামিন দেওয়া কোনোভাবে কাম্য নয়। বিচারকের এমন আদেশে আমরা আদালত ত্যাগ করে চলে এসেছি।’

আসামিপক্ষের আইনজীবী রাকিবুত তারেক বলেন, ‘আসামিদের আগামী ২৬ ডিসেম্বর পর্যন্ত অন্তবর্তীকালীন জামিন দিয়েছে আদালত। মামলায় যারা মূল আসামি তারা আত্মসমর্পণ করেননি। যারা আত্মসমর্পণ করেছেন তাদের অধিকাংশই নারী ছিলেন। এ ছাড়া আসামিদের বক্তব্য ছিল, ওই ব্যক্তিকে হত্যা করা হয়নি বরং হার্ট অ্যাটাকে মারা গেছেন। আর যেহেতু মামলার জব্দ তালিকায় এবং সুরতহাল রিপোর্টে এই তথ্য নেই, তাই হয়তো সার্বিক বিবেচনা করে এই জামিন আদেশ দেওয়া হয়েছে।’

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল বারী বলেন, ‘আদালত চলাকালীন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর শুনেছি। এখন পর্যন্ত আমাদের কাছে কেউ এ বিষয়ে কোনও অভিযোগ করেননি। যার কারণে সমিতির পক্ষ থেকে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।’

উল্লেখ্য, গত ২৮ নভেম্বর চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারককে লক্ষ্য করে পরপর দুটি জুতা নিক্ষেপ করেন মনির খান নামের এক আসামি। এবার মাসখানেক পর একই ঘটনা ঘটলো পঞ্চগড় চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে।  

/কেএইচটি/
সম্পর্কিত
রামিসা হত্যা: সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ, লঘুদণ্ডের দাবি আসামিপক্ষের
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ