ঠাকুরগাঁওয়ের তিন আসনে ১৩ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৬আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৯

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের তিনটি সংসদীয় আসনে মোট ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রতীক বরাদ্দ করেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ের ৩টি নির্বাচনি এলাকার চূড়ান্তভাবে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

তালিকায় ঠাকুরগাঁও-১ আসনে ৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৫ জন ও ঠাকুরগাঁও-৩ আসনে ৪ জন, তিনটি আসনে মোট ১৩ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমেশ চন্দ্র সেন পেয়েছেন ‘নৌকা’ প্রতীক, জাতীয় পার্টির মো. রেজাউর রাজী স্বপন চৌধুরী ‘লাঙ্গল’, ন্যাশনাল পিপলস্ পার্টি মো. রাজিউল ইসলাম ‘আম’ ও ইসলামী ঐক্যজোটের মো. রফিকুল ইসলাম পেয়েছেন ‘মিনার’ প্রতীক।

ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. মাজহারুল ইসলাম সুজন ‘নৌকা’, স্বতন্ত্র প্রার্থী মো. আলী আসলাম জুয়েল ‘ট্রাক’, মো. আব্দুল কাদের ‘সোফা’, জাতীয় পার্টির মোছা. নুরুন নাহার বেগম ‘লাঙ্গল’ ও বাংলাদেশ কংগ্রেসের মোছা. রিম্পা আকতার পেয়েছেন ‘ডাব’ প্রতীক।

ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ পেয়েছেন ‘লাঙ্গল’, স্বতন্ত্র প্রার্থী মোছা. আশা মনি ‘ঈগল’, ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র রায় ‘হাতুড়ি’ ও বিকল্পধারা বাংলাদেশের এস এম খলিলুর রহমান সরকার ‘কুলা’ প্রতীক পেয়েছেন।

ঠাকুরগাঁও-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন, ঠাকুরগাঁও-২ আসনে ৫ জন এবং ঠাকুরগাঁও-৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪ জন প্রার্থী।

ঠাকুরগাঁও-১ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৬০ হাজার ৬০৪, ঠাকুরগাঁও-২ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ১৭ হাজার ৯৬৫ এবং ঠাকুরগাঁও-৩ আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। জেলার তিনটি আসনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪২ হাজার ৯২৩ জন। মোট ৪১৭টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।

/আরআইজে/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
কেন্দ্র ও তৃণমূলের মাঝে দূরত্ব বাড়ছে বিএনপিতে?
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি