প্রতীক পেয়েই ট্রাকে উঠে পড়লেন স্বতন্ত্র প্রার্থী

দিনাজপুর প্রতিনিধি 
১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫

দ্বাদশ সংসদ নির্বাচনে ট্রাক প্রতীক পেয়েছেন দিনাজপুর-৩ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের মিলনায়তনে জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাকিল আহমেদ প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেন।

সেখানে স্বতন্ত্র প্রার্থী ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ কুমার ঘোষ কাঞ্চন ট্রাক প্রতীক বরাদ্দ পেয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এ সময় ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী দেশকে উন্নত করার প্রক্রিয়া শুরু করেছেন। সেই ধারাবাহিকতা যাতে করে জেলাতেও অব্যাহত থাকে এজন্যই আমি প্রার্থী হয়েছি। রাস্তাঘাট, কলকারখানা থেকে সব উন্নয়ন করতে চাই। প্রতিযোগিতাপূর্ণ নির্বাচন হবে। প্রধানমন্ত্রী স্বতন্ত্র প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছেন। আমি নির্বাচন কমিশনের ওপরও সন্তুষ্ট।

প্রতীক পেয়েই ট্রাকে উঠে পড়লেন স্বতন্ত্র প্রার্থী

তিনি বলেন, আমার মার্কা ট্রাক। এই ট্রাক মার্কা নিয়েই আমি জনগণকে সঙ্গে নিয়ে জেলার উন্নয়ন করবো।

সাংবাদিকদের সঙ্গে কথা বলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পরে রাস্তায় দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের আসনে বসে পড়েন তিনি। এ সময় সেখান থেকে হাত নাড়িয়ে সবাইকে শুভেচ্ছা জানান। পরে তিনি সমর্থকদের সঙ্গে ট্রাকের সামনে গিয়ে ছবি তোলেন।

এ সময় জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি আবু জাফর ইবনে রজব, জেলা আওয়ামী লীগের কার্যকর সদস্য মানিক রঞ্জন বসাক, যুবলীগ নেতা রাশিদুল ইসলাম জসিম প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রতীক পেয়েই ট্রাকে উঠে পড়লেন স্বতন্ত্র প্রার্থী

তিনি বলেন, এই ট্রাকই আমাকে গন্তব্যে নিয়ে যাবে। আমি রাস্তার মানুষ, মানুষের পাশে থেকে কাজ করতে চাই। এ জন্য ট্রাক প্রতীক পেয়ে প্রথমেই আমি ট্রাকে উঠেছি।

উল্লেখ্য, দিনাজপুরে ২৬ প্রার্থীর মধ্যে স্বতন্ত্র পাঁচ জনকে দেওয়া হয়েছে ট্রাক প্রতীক। একজন স্বতন্ত্র প্রার্থীকে দেওয়া হয়েছে ঈগল। বাকিদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত ছয় প্রার্থী পেয়েছেন নৌকা। জাতীয় পার্টি মনোনীত পাঁচ জন পেয়েছেন লাঙ্গল। ন্যাশনাল পিপলস পার্টির চার পেয়েছেন আম। বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সমর্থিত একজন হাতুড়ি, বাংলাদেশ মুসলিম লীগ সমর্থিত একজন হাতপাখা, ইসলামী ঐক্যজোট সমর্থিত একজন মিনার, তৃণমূল বিএনপি সমর্থিত একজন সোনালী আঁশ ও জাতীয় সমাজতান্ত্রিক দল সমর্থিত একজন প্রার্থী পেয়েছেন মশাল প্রতীক। 

/এফআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী