কুরুচিপূর্ণ অপপ্রচার বন্ধ করুন: সমাজকল্যাণমন্ত্রী

লালমনিরহাট প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২৩, ০৪:১০ আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২৩:৪২

সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, লোক হায়ার করে কুরুচিপূর্ণ অপপ্রচার বন্ধ করুন।

তিনি বলেন, মানুষের জন্য কাজ করতে গিয়ে স্বার্থান্বেষী মহল অসন্তুষ্ট হয়েছে। তারা মনে করেছে, এমনভাবে মানুষের উপকার করলে ‘আমাদের তো খাওয়া থাকবে না’। তারা আমার কোনও বদনাম করতে পারেনি। এখন নির্বাচনি সময়কে বেছে নিয়েছে।

রবিবার (২৪ ডিসেম্বর) লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নে নির্বাচনি জনসভায় বক্তব্য দেওয়ার সময় এসব কথা বলেন সমাজকল্যাণমন্ত্রী।

মন্ত্রী বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, ক্যানসার, লিভার সিরোসিস, কিডনি রোগের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রতিটি হাসপাতালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্যপরিধি বিস্তৃত করা হয়েছে। লালমনিরহাট জেলাকে শতভাগ ভাতার আওতায় এনেছি। ২০০১ সালের পর ইউনিয়ন পরিষদে ভাতা আসতো ৮টা থেকে ১০টা। এখন ভাতা নেওয়ার মানুষ নেই।

প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দিয়েছেন। আমি আপনাদের ভোট ভিক্ষা করতে এসেছি। এর আগে এখানে কোনও দিন মন্ত্রী ছিল না। প্রধানমন্ত্রী মন্ত্রিত্ব দিয়েছেন। বিশ্বাস করে হেরে যেতে চাই, প্রতারণা করে বিজয়ী হতে চাই না।

জনসভায় নুরুজ্জামান আহমেদের ছেলে ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাকিবুজ্জামান, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সম্পাদক রফিকুল আলমসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও দলীয় নেতাকর্মীরা বক্তৃতা করেন।

/এনএআর/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম