প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের বৈঠক একটি টার্নিং পয়েন্ট: মির্জা ফখরুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২৫, ১৭:৫৯আপডেট : ১৩ জুন ২০২৫, ১৮:৩৭

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল। শুক্রবার (১৩ মে) বিকালে সমসাময়িক এবং লন্ডনে প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

এসময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা লক্ষ করলাম—বৈঠকটির পরেই একটা যৌথ ঘোষণা দেওয়া হয়েছে। যেখানে পরিষ্কার করে বলা হয়েছে, একটি সুন্দর পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে আলোচনার প্রধান বিষয়গুলোর মধ্যে ছিল নির্বাচন ইস্যু। এই ইস্যুতে তারেক রহমানের যে প্রস্তাব, প্রধান উপদেষ্টা যে এপ্রিলের মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করেছেন সেটি উপযুক্ত সময় নয়। ফলে তিনি সময়টিকে আরও এগিয়ে নিয়ে আসতে বলেছেন এবং এই বিষয়ে প্রধান উপদেষ্টা সম্মত হয়েছেন। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন।

তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই প্রথম বৈঠকেই তিনি সফল হয়েছেন। এখন যেটা প্রয়োজন, সেটি হলো অতীতের ছোটখাটো কথাবার্তা হয়েছে; সেগুলো ভুলে গিয়ে জাতীয় ঐক্যকে আরও শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। একটাই প্রত্যাশা ছোটখাটো সমস্যাগুলো সমাধান করে আমরা যেন অতি দ্রুত একটি নির্বাচনে সুষ্ঠুভাবে সুন্দরভাবে যেতে পারি। জাতির যে আকাঙ্ক্ষা সেটি পূরণ করতে পারি এবং গত ১৫ বছরে ফ্যাসিস্টদের যে কাঠামো সেটিকে নতুন করে গণতান্ত্রিক কাঠামোতে যেন আমরা রূপান্তর করতে পারি।’

এসময় তিনি জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে তাদের আত্মার মাগফেরাত কামনা করেন।

/জেএইচ/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী