চাল কলে বয়লার বিস্ফোরণে প্রাণ গেলো একই পরিবারের ৩ জনের

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২৪, ১১:৫৪আপডেট : ০৪ জানুয়ারি ২০২৪, ১১:৫৪

ঠাকুরগাঁও সদর উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় একটি চাল কলে বয়লার বিস্ফোরণে একই পরিবারের তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকালে এই দুর্ঘটনা ঘটে।

তিন জন নিহতের বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি ফিরোজ ওয়াহিদ বলেন, সকালে পল্লী বিদ্যুৎ এলাকায় একটি চালকলে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন জন নিহত হয়েছেন।

তিনি তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে না পারলেও তারা একই পরিবারের সদস্য বলে নিশ্চিত করেছেন। লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ গেছে বলেও জানান এই ওসি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিলটিতে ধান সেদ্ধ করছিলেন শ্রমিকরা। এ সময় হঠাৎ বয়লার বিস্ফোরণ হলে টিনের বয়লারটি উড়ে গিয়ে পড়ে। এতে নারীসহ তিন জন নিহত হন। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

সদর থানার ওসি আরও বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
বললেন কথিত বন্দুকযুদ্ধে নিহত একরামের স্ত্রী৯ বছরেও বিচার পাইনি, এখনও দুই মেয়েকে নিয়ে হুমকিতে আছি 
পাকিস্তান থেকে ফেরা আফগান শরণার্থীদের ট্রাক উল্টে নিহত ১৮
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম