কুড়িগ্রামে তীব্র শীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০২৪, ১১:১৮আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৪:৩২

কুড়িগ্রামে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ায় প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নবেজ উদ্দিন সরকার ও জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল আলম বলেন, ‘তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় মাউশির সিদ্ধান্ত মোতাবেক মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে চিঠি ইস্যু করা হচ্ছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার উপরে গেলে আমরা শিক্ষা প্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত জানাবো।’ একই সিদ্ধান্তের কথা জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নবেজ উদ্দিন সরকার।

তবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান খোলা রয়েছে। এসব প্রতিষ্ঠান বন্ধের বিষয়ে কোনও সিদ্ধান্ত পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, বৃহস্পতিবার জেলায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা আরও দুই একদিন বয়ে যেতে পারে।

/এফআর/
সম্পর্কিত
দুদিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে
দৌলতখানে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
লালমনিরহাটে দুস্থদের মাঝে কম্বল ও খাদ্য বিতরণ
সর্বশেষ খবর
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের