সংসদে বিরোধী দল হিসেবে আমরাই দায়িত্ব পালন করবো: জিএম কাদের

রংপুর প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৪, ২২:১৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ২২:৪৩

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য জিএম কাদের বলেছেন, ‘আইন অনুযায়ী আমরা ১১ জন এমপি একক দল হিসেবে নির্বাচিত হয়েছি। সংসদে বিরোধী দল হিসেবে আমরাই দায়িত্ব পালন করবো। আজ (শনিবার) সকালেই জাতীয় পার্টির সংসদীয় দলের সভার সিদ্ধান্ত রেজুলেশন আকারে স্পিকারের কাছে পাঠানো হয়েছে। আশা করি, সংসদ বসার আগেই আইন অনুযায়ী জাতীয় পার্টিকে বিরোধী দল হিসেবে ঘোষণা দেওয়া হবে।’

শনিবার (২০ জানুয়ারি) বিকালে ঢাকা থেকে রংপুরে এসে নগরীর স্কাইভিউ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সংখ্যা বিবেচনায় না নিয়ে আমাদেরই জাতীয় সংসদে বিরোধী দলের ভূমিকা পালন করার সকল ধরনের সক্ষমতা রয়েছে। ইতোমধ্যে সংসদীয় দলের সভা করে আমাকে বিরোধী দলের নেতা, কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা এবং মহাসচিব চুন্নুকে বিরোধী দলের চিফ হুইপ নির্বাচিত করা হয়েছে। আশা করি, সংসদ অধিবেশনের আগে অথবা অধিবেশনের শুরুতেই আমাদের বিরোধী দলের দায়িত্ব পালন করার বিষয়টি অনুমোদন দেবেন স্পিকার।’

এক প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘এ ব্যাপারে আমাদের সঙ্গে কারও কোনও আলোচনা হয়নি। আমরা আশা করছি, সংসদে সংখ্যায় কম হলেও আমাদের দায়িত্ব পালন করার সুযোগ দেওয়া হবে।’

জাতীয় পার্টিতে ভাঙনের আশঙ্কাকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, ‘নির্বাচনের পর যারা ভুল বুঝেছিলেন তারা নিজেরাই নিজেদের ভুল বুঝতে পেরেছেন। ফলে আমাদের দলে আর কোনও সংকট বা আশঙ্কা নেই। যারা বিভিন্ন মিথ্যা গুজব আর কল্পকাহিনীকে বিশ্বাস করেছিল পরে তারা নিজেরাই দেখেছে এসব কোনোটাই সত্য নয়। ফলে তারা আসল সত্যটি জানতে পেরেছেন।’

তিনি দাবি করেন, ‘১৯৯০ সালে জাপা ক্ষমতা থেকে চলে যাওয়ার পর থেকেই দলকে ভাঙা, দলের বিরুদ্ধে গ্রুপিং-বিভাজন করার ষড়যন্ত্র করা হয়েছে। তবে এবার জাপা আবারও কোমর সোজা করে দাঁড়াবে এবং দেশের জনপ্রিয় রাজনৈতিক দল হিসেবে পরিণত হবে।’

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে দলের কো-চেয়ারম্যান রংপুর সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, রংপুর মহানগর সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জেলা সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাকসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য নির্বাচিত হয়ে শপথ নেওয়ার পর জিএম কাদেরের এটাই প্রথম রংপুর সফর। পাঁচ দিনের সফরে তিনি রংপুরে এসেছেন। এ সময় তার নির্বাচনি এলাকার সকল স্তরের মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

/কেএইচটি/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
বিএনপি-জামায়াতের বিরোধিতা কি ‘লোকদেখানো’
সুষ্ঠু স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আলোচনা
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম