হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান নিহত, অভিযোগ বর্তমান চেয়ারম্যানের দিকে

পিরোজপুর প্রতিনিধি
৩০ জানুয়ারি ২০২৪, ১৪:৪৪ আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৪:৪৪

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়নে পূর্ববিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার (৫০) নিহত হয়েছেন। নিহত ব্যক্তি ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে কুড়িয়ানা বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় কুড়িয়ানা বাজারে চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহত সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের আপন ছোট ভাই শংকর কুমার সিকদার অভিযোগ করেন, কুড়িয়ানার একটি প্রাইমারি স্কুলে ক্রীড়া অনুষ্ঠানের দাওয়াত কার্ডে বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদারের নাম কার্ডের ওপরে লেখা হয়নি। এ কারণে ক্ষিপ্ত হয়ে তিনিসহ তার বাহিনী কুড়িয়ানা বাজারে বসে আমার ভাই শেখর কুমার সিকদারকে নির্মমভাবে পিটিয়েছে। তাদের পিটুনিতে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে।

কুড়িয়ানা ইউপির বর্তমান চেয়ারম্যান মিঠুন হালদার দাবি করেন, শেখর কুমার সিকদারের কাছে তিনি পাঁচ লাখ টাকা পেতেন। মঙ্গলবার সকালে কুড়িয়ানা বাজারে বসে সেই টাকা চেয়েছিলাম। এতে একটু বাগবিতণ্ডা হয়েছিল। শেখর কুমার সিকদার উত্তেজিত হয়ে হয়তো অন্যকোনও কারণে মারা যেতে পারেন।

প্রত্যক্ষদর্শী গকুল হালদার বলেন, ওই ইউনিয়নের কয়েকটি স্কুল কমিটির নির্বাচন হয়েছে। সে নির্বাচনে ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার বা তার কোনও অনুগত লোক নির্বাচিত হয়নি। মঙ্গলবার সকালে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর সিকদার কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে যাচ্ছিলেন। এ সময় বর্তমান ইউপি চেয়ারম্যান মিঠুন হালদার, তার অনুগত শংকর হালদার, মনি হালদার, পংকজ, সন্তোষ শেখর কুমার সিকদারের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে পেছন থেকে শংকরের ইটের আঘাতে সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদার মাটিতে লুটিয়ে পড়েন।

নেছারাবাদ হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাহিন আহমেদ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। নিহতের কোনও কার্ডিয়াক সমস্যা পাওয়া যায়নি। তার হাতে একটু আঘাতের চিহ্ন দেখা গেছে।

পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার শাহ মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বলেন, শুনেছি, প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি চেয়ারম্যান শেখর কুমার সিকদারের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

/এফআর/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব