জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৯

জয়পুরহাট পৌরসভার ডাক বাংলো এলাকায় সুইপার কলোনির পাশে রেললাইনের ওপর থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের (৬০) মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টায় মরদেহ জয়পুরহাট সদর হাসপাতালের মর্গে পাঠায় সান্তাহার রেলওয়ে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানায়,খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি জয়পুরহাট স্টেশনে বিরতি নেয়। ভোর সাড়ে ৪টার দিকে ট্রেনটি জয়পুরহাট স্টেশন ছেড়ে যায়। শহরের মেইন রেলগেট পার হয়ে সুইপার কলোনির সামনে এলে ট্রেনটির সঙ্গে ধাক্কা লাগে এক বৃদ্ধের। মুহূর্তেই ট্রেনটির নিচে কাটা পড়ে ওই বৃদ্ধ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে সান্তাহার রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। পরে রেললাইনের ওপর থেকে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সত্যতা স্বীকার করে, সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান,সকালে ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় পাওয়া যায়নি।

/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী