রংপুরে ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, ট্রাক জব্দ

রংপুর প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১ আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০১

রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর নামক স্থান থেকে ৩৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। এ সময় মাদক বহনকারী ট্রাকও জব্দ করা হয়েছে। রংপুর র‌্যাব-১৩-এর মিডিয়া বিভাগের উপপরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর এলাকায় রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন গাড়ি তল্লাশি করা হয়। এ সময় সন্দেহভাজন একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ৩৩ দশমিক ৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ীরা হলেন দুলাল উদ্দিন পিতা আলাউদ্দিন, মো. জামিনুল ইসলাম পিতা মৃত ফয়েজ উদ্দিন। দুজনেরই বাড়ি লালমনিরহাট জেলার সদর থানার কুলাঘাট গ্রামে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছেন বলে স্বীকার করেন গ্রেফতারকৃতরা। আসামিদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় র‌্যাব নিজেরাই বাদী হয়ে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন। আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
রাড্ডায় হামলা-ভাঙচুর: বহিষ্কৃত যুবদল নেতা গ্রেফতার
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম