গোবিন্দগঞ্জে ছুরিকাঘাতে আহত কলেজছাত্রের মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
০৫ মার্চ ২০১৬, ০৩:৩৩আপডেট : ০৫ মার্চ ২০১৬, ০৩:৩৩

গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত কলেজছাত্র জহুরুল ইসলাম (২৩) মারা গেছেন। শুক্রবার চিকিৎসাধীন অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
নিহত জহুরুল উপজেলার কোচাশহর ইউনিয়নের বনগ্রামের কফিল উদ্দিনের ছেলে ও গোবিন্দগঞ্জ ডিগ্রি কলেজে ডিগ্রি শেষ বর্ষের ছাত্র ছিলেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, মৃত্যুর বিষয়টি জেনেছি। তবে এ ঘটনায় কেউ কোনও লিখিত অভিযোগ করেনি। অভিযোগ করলে যথাযথ ব্যাবস্থা নেওয়া হবে।
কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল জানান, বাদ জুম্মা জহুরুল ইসলামের লাশ নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১ মার্চ) সন্ধ্যায় উপজেলার নয়ারহাট বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে জহুরুল গুরুতর আহত হয়। এরপর বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়।

জহুরুলের বাব বলেন, ফুটবল খেলা নিয়ে পার্শ্ববর্তী শক্তিপুর গ্রামের কিছু লোকজনের সঙ্গে তার দ্বন্দ্ব চলছিল জহুরুলের। তারই জের ধরে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের