এক মাস পর ভারত থেকে আলু আমদানি শুরু, কমবে দাম

হিলি প্রতিনিধি
০৯ মার্চ ২০২৪, ২০:২৬আপডেট : ০৯ মার্চ ২০২৪, ২০:২৬

বাজার নিয়ন্ত্রণে এক মাস বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আলু আমদানি শুরু করেছেন আমদানিকারকরা। এতে দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে চলে আসবে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

শনিবার (০৯ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে আলুবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। এখন পর্যন্ত তিন ট্রাকে ৬৯ টন আমদানি হয়েছে। ভারতের পল ট্রেডিং প্রতিষ্ঠান এসব আলু রফতানি করেছে। দেবনাথ ভান্ডার আমদানি করেছে। এর আগে সর্বশেষ ৬ ফেব্রুয়ারি আলু আমদানি হয়েছিল।  

আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধি সারোয়ার হোসেন বলেন, আলুর ভরা মৌসুমে দাম বাড়ায় বাজার নিয়ন্ত্রণে আমদানির অনুমতি দেয় সরকার। গত ৩ ফেব্রুয়ারি থেকে হিলিসহ দেশের বিভিন্ন স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরু হয়। চার দিন পর বন্ধ হয়ে যায়। কারণ আমদানি শুরু হওয়ার ফলে দাম কমে যায়। দেশের বাজারে বিক্রি হচ্ছিল ২০ টাকায়। এতে লোকসান হওয়ায় আমদানি বন্ধ হয়ে যায়। সম্প্রতি আবারও দাম বাড়তে শুরু করে। এতে বাজার নিয়ন্ত্রণে আমদানি শুরু হয়। ফলে আবারও দাম কমবে।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, এক মাস বন্ধের পর শনিবার থেকে আবারও বন্দর দিয়ে আলু আমদানি শুরু হয়েছে। ফলে সরকারের রাজস্ব যেমন বাড়ছে তেমনি বন্দরের আয় বাড়বে। আমদানিকারকরা বন্দর থেকে যাতে সহজে আলু ছাড় করাতে পারেন, সেজন্য সব ব্যবস্থা গ্রহণ করেছি আমরা।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী সংগনিরোধ কর্মকর্তা ইউসুফ আলী বলেন, বাজার নিয়ন্ত্রণে গত ১ ফেব্রুয়ারি আলু আমদানির অনুমতি দিয়েছিল সরকার। হিলি স্থলবন্দরের ৫০ জন ব্যবসায়ী ৩৫ হাজার টন আমদানির অনুমতি পেয়েছিলেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে আমদানি শুরু হয়। এরপর আমদানি বন্ধ হয়ে যায়। শনিবার থেকে আবারও শুরু হয়েছে। ১৫ মার্চ পর্যন্ত আমদানি করতে পারবেন ব্যবসায়ীরা।

/এএম/
সম্পর্কিত
ইরান যুদ্ধের জেরে জাপানের তেল আমদানিতে ভাটা
আগে স্বাবলম্বী ছিলাম, মন্ত্রী হওয়ার পরে অর্থকষ্টে আছি: ডা. জাহিদ
সরকারের লক্ষ্য জনগণকে জনসম্পদে রূপান্তরিত করা: সমাজকল্যাণমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম