কুড়িগ্রামে হচ্ছে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’

ভুটানিজ অর্থনৈতিক অঞ্চলে হবে কর্মসংস্থান, বাড়বে ব্যবসা-বাণিজ্য

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ মার্চ ২০২৪, ১৮:৪০আপডেট : ১১ মার্চ ২০২৪, ০১:৩২

কুড়িগ্রামে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল হলে’ ভুটান ও বাংলাদেশ, বিশেষ করে কুড়িগ্রামের মানুষ বেশি উপকৃত হবেন বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল।

রবিবার (১০ মার্চ) কুড়িগ্রাম সদরের ধরলা ব্রিজের পূর্ব দিকে মাধবরাম মৌজায় অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর দফতর, বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং কুড়িগ্রাম জেলা প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত রিনচেন কুয়েনসিল বলেন, ‘চুক্তিপত্রসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে আমরা কলকারখানা স্থাপন করতে পারলে শুধু ভুটান নয়, বাংলাদেশ বিশেষ করে কুড়িগ্রামের মানুষ উপকৃত হবেন। এখানে কর্মসংস্থান, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে। ফলে এই এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন ও সমৃদ্ধি ঘটবে। এটি বাংলাদেশ-ভুটানের চলমান সুসম্পর্ককে আরও অর্থবহ, দৃঢ় ও মজবুত করবে। আমরা আশাবাদী এই উদ্যোগ উভয় রাষ্ট্রের জন্য অত্যন্ত ভালো হবে।’

জিটুজি ভিত্তিক যৌথ বিশেষ অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম শুরু প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেন, ‘আমি সুনির্দিষ্ট সময় বলতে পারবো না। প্রথমত উভয় পক্ষ আলোচনা করবো। উভয় পক্ষের স্বার্থ, কীভাবে কার্যক্রম হবে এসব বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ফলে কিছুটা সময় লাগতে পারে।’

অর্থনৈতিক অঞ্চলের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে প্রতিনিধি দল ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট স্থলবন্দর পরিদর্শনে যান। দুদিনের সফরে আসা দলটি সোমবার চিলমারী নৌবন্দর পরিদর্শন শেষে কুড়িগ্রাম ত্যাগ করবেন বলে সফরসূচি সূত্রে জানা গেছে।

ভুটানের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) যুগ্ম সচিব ও জেনারেল ম্যানেজার ড. শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন। আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) উত্তম কুমার রায়, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুসফিকুল আলম হালিম ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান।

প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে লন্ডনে ভুটানের রাজা ও রানির সঙ্গে দ্বিপক্ষীয় সভায় কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও ভুটান সরকারের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে জিটুজি ভিত্তিক প্রস্তাবিত ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের জন্য জেলা শহরের পূর্ব প্রান্তে ধরলা ব্রিজের পূর্বে কুড়িগ্রাম-ভূরুঙ্গামারী সড়কের পূর্ব পাশে অর্থনৈতিক অঞ্চলের জন্য জায়গা নির্ধারণ জেলা প্রশাসন ও বেজা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সদরের ভোগডাঙা ইউনিয়নের মাধবরাম মৌজার অন্তর্ভুক্ত ১৩৩ দশমিক ৯২ একর খাস জমি অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষকে (বেজা) হস্তান্তর করেছে জেলা প্রশাসন। ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে সৈয়দ ফজলুল করিম (রহ.) জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উত্তর-পূর্ব দিকে এই খাস জমির অবস্থান। অর্থনৈতিক অঞ্চলের প্রয়োজনে ওই স্থানে জমি অধিগ্রহণেরও সুযোগ রয়েছে।

আরও পড়ুন: স্থান চূড়ান্ত, কুড়িগ্রামে হচ্ছে ‘ভুটানিজ বিশেষ অর্থনৈতিক অঞ্চল’

/এএম/
সম্পর্কিত
ভুটানকে ১০ সেট সরঞ্জাম দিলো এশিয়ান আর্চারির সভাপতি
পর্যটনের প্রসারে ভুটানের সঙ্গে চুক্তি করবে বাংলাদেশ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভুটান ও নেপালের রাষ্ট্রদূত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী