ভুটানকে ১০ সেট সরঞ্জাম দিলো এশিয়ান আর্চারির সভাপতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৬, ২২:২১আপডেট : ২৭ এপ্রিল ২০২৬, ২২:২১

ভুটানে আগে থেকে আর্চারির প্রচলন রয়েছে। তাদের জাতীয় খেলাও আবার এটি। তবে, এখনও এশিয়ার শীর্ষ পর্যায়ে যেতে পারেনি পাহাড়বেষ্টিত দেশটি। তাই আর্চারি খেলার প্রসার এবং তৃণমূল পর্যায়ে নতুন খেলোয়াড় তৈরির লক্ষ্যে ১০ সেট রিকার্ভ সরঞ্জাম উপহার দিয়েছেন ওয়ার্ল্ড আর্চারি এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দীন আহমেদ চপল।

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্ম হামু দর্জি দূতাবাসে ভুটান আর্চারি ফেডারেশনের পক্ষ থেকে এই সরঞ্জামগুলো বুঝে নেন।

ভুটান আর্চারি ফেডারেশন এক বিবৃতিতে জানায়, এই সরঞ্জামগুলো দেশটির তৃণমূল পর্যায়ের কর্মসূচিগুলোকে আরও শক্তিশালী করবে। বিশেষ করে তরুণ ও উদীয়মান আর্চারদের এই খেলার প্রতি আগ্রহী করে তুলতে এবং তাদের সঠিক প্রশিক্ষণের পরিবেশ তৈরিতে এটি বিশেষ সহায়তা করবে।

ওয়ার্ল্ড আর্চারির এশিয়ার সভাপতি কাজী রাজীব উদ্দিন চপল বাংলা ট্রিবিউনকে বলেন, “আমরা ভুটানের আর্চারদের উন্নয়নে সহায়তা করেছি। ধীরে ধরে অন্য দেশগুলোকেও করবো। আমি সভাপতি হিসেবে চাই, এশিয়ার শীর্ষ দেশগুলোর পাশাপাশি অন্যরাও এগিয়ে যাক।”

/টিএ/এবিএম/
সম্পর্কিত
ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, স্বাগত জানিয়েছেন রাষ্ট্রপতি 
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভুটানের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখবে ঢাকা-থিম্পু  
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল