পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন ভুটান ও নেপালের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২৬, ১৭:২১আপডেট : ০৮ মার্চ ২০২৬, ১৭:২১

বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জি এবং নেপালের রাষ্ট্রদূত গণশ্যাম ভান্ডারি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

রবিবার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে তারা এই সাক্ষাৎ করেন।

রাষ্ট্রদূতরা প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় তাকে অভিনন্দন জানান এবং বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য তাদের সরকারের গভীর আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শক্তিশালী, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ও দূরদর্শী সম্পর্ক গড়ে তোলার ওপর বিএনপি সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের কথা তুলে ধরেন।

প্রতিমন্ত্রী এবং ভুটানের রাষ্ট্রদূত বাংলাদেশ-ভুটান সম্পর্কের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা করেন এবং ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ, শিক্ষা এবং জনগণের মধ্যে যোগাযোগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী ১৯৭১ সালে বাংলাদেশকে ভুটানের ঐতিহাসিক স্বীকৃতির প্রশংসা করেন। উভয় পক্ষ কুড়িগ্রামে বিদ্যমান বাণিজ্য সম্প্রসারণ এবং ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে চলমান কর্মকাণ্ড নিয়েও আলোচনা করেছেন।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নেপালের রাষ্ট্রদূত গণশ্যাম ভান্ডারি প্রতিমন্ত্রী সম্প্রতি জাতীয় সংসদ নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য নেপালের রাষ্ট্রদূত এবং তার মাধ্যমে নেপালের সরকার ও জনগণকে অভিনন্দন জানান। উভয় পক্ষই ব্যবসা-বাণিজ্য, জ্বালানি সহযোগিতা, যোগাযোগ, শিক্ষা, পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং মানুষে মানুষে যোগাযোগ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা গভীর করা এবং বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

বৈঠকে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির বিষয়েও মতবিনিময় করা হয়। প্রতিমন্ত্রী সার্ক প্রতিষ্ঠায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের কথা স্মরণ করেন এবং আঞ্চলিক সহযোগিতা জোরদারে এটি পুনরুজ্জীবিত করার গুরুত্বের উপর গুরুত্বারোপ করেন।

/এসও/এপিএইচ/ 
সম্পর্কিত
নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৩৪২, নিখোঁজ প্রায় ৫ হাজার
নেপালে ১০ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার চীনা নাগরিক
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল