সাংবাদিক হয়রানির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
১৫ মার্চ ২০২৪, ১৪:০৫আপডেট : ১৫ মার্চ ২০২৪, ১৪:১১

প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে শেরপুরের নকলার পর লালমনিরহাটে সাংবাদিকদের হয়রানির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মার্চ) সকালে জেলা শহরের কলেজ মোড়ে কুড়িগ্রাম সাংবাদিক ফোরাম (কেজেএফ) এ মানববন্ধনের আয়োজন করে।

সাংবাদিক আবদুল কাদেরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাংবাদিক তামজিদ হাসান তুরাগ, আরিফুল ইসলাম রিগান, বুলবুল আহমেদ, রাজু আহমেদ, রাশেদুজ্জামান তৌহিদ, আবদুল্লাহ মুজাহিদ সাহেদ, মাসুদ রানা, কল্লোল রায় প্রমুখ।

বক্তারা দেশের বিভিন্ন স্থানে সাংবাদিক হয়রানির প্রতিবাদ জানিয়ে বলেন, ‘গণমাধ্যম জনগণের মুখপাত্র। সাংবাদিকরা জনগণের পক্ষে ক্ষমতাসীনদের জবাবদিহি নিশ্চিত করতে কাজ করেন। কিন্তু কিছু সরকারি কর্মচারী নিজেদের জবাবদিহির ঊর্ধ্বে মনে করেন। তারা নিজেদের অপকর্ম প্রকাশ হওয়ার ভয়ে সাংবাদিক দেখলেই খেপে যান। ক্ষমতার অপব‌্যবহার করে বিভিন্নভাবে হয়রানি করার চেষ্টা করেন।’ এ সময় বক্তারা সাংবাদিকদের সকল ধরনের হয়রানি বন্ধের দাবি জানান।

বক্তারা আরও বলেন, ‘যখনই কোনও সরকারি কর্মচারীর বিরুদ্ধে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের অভিযোগ ওঠে তখন ব্যবস্থা নেওয়ার আশ্বাস, বদলি বা প্রত্যাহার করে পরিস্থিতি সামলে নেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু অভিযুক্ত কর্মচারীদের আইনের আওতায় আনা হয় না। সম্প্রতি শেরপুরের নকলা ও লালমনিরহাটে সাংবাদিক হয়রানি তারই সর্বশেষ দৃষ্টান্ত।’ বক্তারা হয়রানি বন্ধ করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।

কুড়িগ্রাম সাংবাদিক ফোরামের আহ্বায়ক আবদুল কাদের বলেন, ‘হয়রানি বন্ধ করে সাংবাদিক সুরক্ষা আইন তৈরি করতে হবে।’ এজন্য সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন:

৫ সাংবাদিককে আটকে রাখা সহকারী কমিশনারকে ৭ ঘণ্টার মধ্যে বদলি

৫ সাংবাদিককে নিজ কার্যালয়ে আটকে রাখলেন এসিল্যান্ড, জেলে পাঠানোর হুমকি

জামিনে মুক্তি পেলেন ‘তথ্য চাইতে গিয়ে’ কারাদণ্ড পাওয়া সাংবাদিক

‘তথ্য চাওয়ায়’ কারাগারে সাংবাদিক, বিভিন্ন সংগঠনের উদ্বেগ ও মুক্তি দাবি

সাংবাদিককে কারাদণ্ড: ঘটনার সুষ্ঠু তদন্তে জোর দিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী

/কেএইচটি/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী