৫ সাংবাদিককে আটকে রাখা সহকারী কমিশনারকে ৭ ঘণ্টার মধ্যে বদলি

লালমনিরহাট প্রতিনিধি
১৪ মার্চ ২০২৪, ২৩:২৪আপডেট : ১৫ মার্চ ২০২৪, ০৪:২৭

জমি খারিজ সংক্রান্ত তথ্য জানতে চাওয়ায় পাঁচ সাংবাদিককে নিজ কার্যালয়ে আটকে রেখে জেলে পাঠানোর হুমকি দেওয়ার ঘটনায় লালমনিরহাটের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল নোমান সরকারকে বদলি করা হয়েছে। তাকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বদলি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই সংক্রান্ত একটি আদেশ ইতোমধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এসেছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন।

এর আগে দুপুর ১২টার দিকে সদর উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ে পাঁচ সাংবাদিককে আটকে রাখার ঘটনা ঘটে। আটকে রাখার প্রায় ৪০ মিনিট পর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) টি. এম. এ. মমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে কার্যালয়ের গেটের তালা খুলে তাদের মুক্ত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসকের উপস্থিতিতে এসিল্যান্ড সাংবাদিকদের অপদস্থ করেন। সেইসঙ্গে জেলে পাঠানোর হুমকি দেন। এ সময় সাংবাদিকরা ঘটনাস্থলে অবস্থান নিলে অতিরিক্ত জেলা প্রশাসক পরিস্থিতি শান্ত করেন এবং জেলা প্রশাসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। সাংবাদিকসহ সবাই ঘটনাস্থল থেকে চলে যাওয়ার পর সবার শেষে ঘটনাস্থল ত্যাগ করা এক টেলিভিশনের ক্যামেরাপারসনের মোটরসাইকেল আটকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন এসিল্যান্ড।

এ ঘটনার পর সাংবাদিকরা শহরের মিশন মোড়ে লালমনিরহাট-বুড়িমারী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। দুপুর ২টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ উল্ল্যাহ ও অতিরিক্ত জেলা প্রশাসক মমিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযুক্ত এসিল্যান্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে ধর্মঘট তুলে নেন সাংবাদিকরা।

সাংবাদিকরা জানান, সকাল থেকে এসিল্যান্ড অফিসের তিন জন অফিস সহকারী ভূমি সংক্রান্ত শুনানি করছিলেন। সেখানে এসিল্যান্ড উপস্থিত ছিলেন না। মাইটিভি ও ডেইলি অবজারভার পত্রিকার প্রতিবেদক মাহফুজ সাজু ওই শুনানির ভিডিও ধারণ করেন। এতে অফিস সহকারীরা ক্ষুব্ধ হয়ে এসিল্যান্ডকে ডেকে আনেন। এসিল্যান্ড আসার পর মাহফুজ সাজু জানতে চান যে, এসিল্যান্ডের অনুপস্থিতিতে অফিস সহকারীরা ভূমি সংক্রান্ত শুনানি করতে পারেন কিনা। এই প্রশ্ন করায় এসিল্যান্ড ক্ষিপ্ত হন এবং তার নির্দেশে মাহফুজ সাজুকে আটকে রাখা হয়। এই খবর পেয়ে প্রেসক্লাব থেকে সাংবাদিক নিয়ন দুলাল, এসকে সাহেদ, ফারুক আহমেদ ও কাওছার আহমেদ ঘটনাস্থলে গেলে তাদেরকেও আটকে রাখা হয়।

মাহফুজ সাজু বলেন, সেবাগ্রহীতাদের সঙ্গে প্রতিনিয়ত খারাপ আচরণ করা হয় এসিল্যান্ড অফিসে। এ বিষয়ে তথ্য নিতে গিয়ে সত্যতা পাই। সেইসঙ্গে দেখতে পাই যে এসিল্যান্ডের অনুপস্থিতিতে শুনানি হচ্ছে। এ বিষয়ে তথ্য চাইতেই এসিল্যান্ড আমাকে এবং পরবর্তীতে আমার সহকর্মীদেরও আটকে রাখেন। এসিল্যান্ড সাংবাদিকদের সম্পর্কে খুবই অপ্রীতিকর মন্তব্য করেছেন। তিনি আমাদের জেলে পাঠানোর হুমকি দিয়েছেন।

এ ব্যাপারে লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক এবং এটিএন বাংলা টেলিভিশন ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন বলেন, জেলা প্রশাসক এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। শনিবারের মধ্যে কোনও ব্যবস্থা নেওয়া না হলে আমরা আন্দোলনে যাবো।

/এফআর/
সম্পর্কিত
হেলমেট পরে দরজা-জানালা কেটে প্রবাসীর ঘরে ঢুকলো ২০-২৫ জন অস্ত্রধারী
খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করলো কারা?
বুথের সামনে সাহায্যের আকুতি, ভয়ে দরজা বন্ধ করে ভেতরে পুলিশ: রক্তক্ষরণে মৃত্যু যুবকের
সর্বশেষ খবর
এলডিসি উত্তরণে বাড়তে পারে অর্থনৈতিক সংকট, বড় ধাক্কা রফতানি খাতে 
এলডিসি উত্তরণে বাড়তে পারে অর্থনৈতিক সংকট, বড় ধাক্কা রফতানি খাতে 
এপস্টেইনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংযোগ নিয়ে যা বললেন ভ্যান্স
এপস্টেইনের সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংযোগ নিয়ে যা বললেন ভ্যান্স
‘পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা’, সমালোচকদের কড়া জবাব মেসির   
‘পছন্দ হোক বা না হোক, আমরাই বিশ্বের সেরা’, সমালোচকদের কড়া জবাব মেসির   
আবু সাঈদ হত্যা: ময়নাতদন্ত, জাতিসংঘের প্রতিবেদন ও ট্রাইব্যুনালের রায়ে কী প্রতিষ্ঠিত হলো
আবু সাঈদ হত্যা: ময়নাতদন্ত, জাতিসংঘের প্রতিবেদন ও ট্রাইব্যুনালের রায়ে কী প্রতিষ্ঠিত হলো
সর্বাধিক পঠিত
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
২ মাসের শিশুর ভিডিও ভাইরাল, স্ত্রীর অপরাধে স্বামী-বাবা গ্রেফতার, কী ঘটেছিল
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
মোসাদের সঙ্গে যোগাযোগ নিয়ে যা বললেন আহমাদিনেজাদ 
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
গোপালগঞ্জে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে যৌথ টহল
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
ভালোবাসার মতো, অথচ ভালোবাসা নয়: নাম কী সে অনুভূতির
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার
চলমান শিক্ষার্থী আন্দোলনে ছেলে অংশ নেওয়ায় বিএনপি নেতা বহিষ্কার