জামিনে মুক্তি পেলেন ‘তথ্য চাইতে গিয়ে’ কারাদণ্ড পাওয়া সাংবাদিক

শেরপুর প্রতিনিধি
১৩ মার্চ ২০২৪, ০৮:৫০আপডেট : ১৩ মার্চ ২০২৪, ০৮:৫০

জামিনে মুক্তি পেয়েছেন শেরপুরের নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দফতরে তথ্য চাইতে গিয়ে অসদাচরণের অভিযোগে ছয় মাসের কারাদণ্ডপ্রাপ্ত সাংবাদিক শফিউজ্জামান রানা। মঙ্গলবার (১২ মার্চ) বিকালে শেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) জেবুননাহারের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। সন্ধ্যা ৬টার দিকে ওই সাংবাদিক কারাগার থেকে মুক্তি পান।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি মো. রফিকুল ইসলাম সন্ধ্যায় সাংবাদিক শফিউজ্জামান রানার মুক্তির বিষয়টি নিশ্চিত করেন। তিনি দেশ রূপান্তর পত্রিকার নকলা উপজেলা সংবাদদাতা হিসেবে কর্মরত। গত ৫ মার্চ দুপুরে ইউএনও কার্যালয়ে কিছু তথ্য চাইতে গেলে, তাকে ছয় মাসের কারাদণ্ড দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শিহাবুল আরিফের ভ্রাম্যমাণ আদালত।

এই সাংবাদিকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, বিশৃঙ্খলা সৃষ্টি ও অসদাচরণের অভিযোগ আনে উপজেলা প্রশাসন। ইউএনও সাদিয়া উম্মুল বানিন নিজে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার অনুমোদন দেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তথ্য চাইতে যাওয়া কাউকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা। এই ঘটনায় ওই ইউএনওকে বদলি করা হতে পারে বলে সূত্রে জানা গেছে।

এদিকে মুক্তির পর সাংবাদিকে শফিউজ্জামান রানা বলেন, ‘মোবাইল কোর্টে সাজা দেওয়ার আগে আমাকে সরি বলার জন্য বলেছিল। আমি বলেছি, আমি কোনও অপরাধ করিনি, আমি এখানে তথ্য অধিকার ফরমে আবেদন নিয়ে আসছি। আমি সরি বলতে পারবো না। এরপর ওসিকে ফোন দেয়। আমি ও আমার বড় ছেলে সিসি ক্যামেরার নিচে দাঁড়িয়ে ছিলাম। কিছুক্ষণ পর ওসি সিভিল কাপড়ে এসে আমাকে নিয়ে যায়। আমি কোনও অন্যায় করিনি, ভুল স্বীকারও করিনি। নিজ জায়গায় অবিচল আছি।’

/এফআর/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের