জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষকে ফাঁসাতে ‘নিজের ঘরে আগুন’

নীলফামারী প্রতিনিধি
১৯ মার্চ ২০২৪, ২১:২২আপডেট : ১৯ মার্চ ২০২৪, ২১:২২

থানায় মিথ্যা অভিযোগ ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের সিপাইটারী গ্রামে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে অংশগ্রহণ করেন এলাকার বিভিন্ন বয়সী মানুষজন।

এ সময় বক্তব্য রাখেন এলাকার মানুষজন। বক্তারা অভিযোগ করে বলেন, শুক্রবার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নিজ বাড়ির ফাঁকা ঘরে অগ্নিসংযোগ করেন প্রতিবেশী রুবেল ইসলাম (৪৫)। জমিজমা নিয়ে বিরোধ থাকায় স্থানীয়দের ফাঁসাতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটান তিনি। এলাকায় মামলাবাজ নামে পরিচিতি লাভ করেছে রুবেল।

স্থানীয় বাসিন্দা রুজিনা বেগম বলেন, ‘সে (রুবেল) ১১টি মামলার বাদী। তাকে গ্রামে কোথাও খুঁজে পাওয়া না গেলেও কোর্টের বারান্দায় পাওয়া যাবে।’ তিনি আরও অভিযোগ করে বলেন, ‘নিজেই নিজের ঘরে আগুন দিয়ে থানায় নয় জনের বিরুদ্ধে অভিযোগ করেন রুবেল।’

মানববন্ধনে অংশ নেওয়া হামিদুল ইসলাম নামে একজন জানান, রুবেল একজন মামলাবাজ ব্যক্তি। সে মামলা পরিচালনায় পটু। নানাভাবে স্থানীয়দের হয়রানি করতে কথায় কথায় তিনি মামলা করেন। কোর্টের বারান্দায় ঘোরাঘুরি করা তার ব্যবসা। তার অত্যাচারে অতিষ্ঠ মানুষ।

রুবেলের প্রতিবেশী সাদিকুল ইসলাম বলেন, ‘ঘটনার সময় খবর পেয়ে গিয়ে দেখি আগুন নিভে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আসার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনেন। এটি পরিকল্পিত ও সাজানো ঘটনা। অল্পের জন্য প্রতিবেশীর ঘরবাড়ি রক্ষা পেলেও রুবেলের ঘরের সঙ্গে লাগোয়া জাহাঙ্গীর নামের একজনের ঘরের কিছুই বাঁচাতে পারেননি। রুবেলের দৃষ্টান্তমূলক শাস্তি চাই আমরা।’

অভিযোগের বিষয় জানতে রুবেলকে একাধিকবার ফোন দিলেও রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, রুবেল নয় জনকে আসামি করে একটি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

/কেএইচটি/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের