পথ ভুলে বাংলাদেশে এসে কাটিয়ে দিলেন ৪০ বছর

পঞ্চগড় প্রতিনিধি
২৩ মে ২০২৪, ২২:৫৮আপডেট : ২৩ মে ২০২৪, ২২:৫৮

পথ ভুলে বাংলাদেশে আসার প্রায় ৪০ বছর পর নিজ দেশে ফিরে গেলেন বীর বাহাদুর রায় (৬০) নামে নেপালের এক নাগরিক। বৃহস্পতিবার (২৩ মে) বিকালে আইনি প্রক্রিয়া শেষে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত হয়ে নিজ দেশে ফিরে গেছেন।

জানা গেছে, বীর বাহাদুর নেপালের গোরখে বাঙ্গিনা এলাকার মৃত অধীর চন্দ্র রায়ের ছেলে।

জানা গেছে, প্রায় ৪০ বছর আগে আসার পর বাংলাদেশের বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে প্রায় ১০ বছর কাজ করে এবং ৩০ বছর ধরে বাংলাদেশের বগুড়ার দুপচাঁচিয়া এলাকার অলক বসাকের চাতালে কাজ করে আসছিলেন। এর মাঝে বাংলাদেশি স্থানীয়দের করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে তার পরিচয় শনাক্ত হয়। পরিবার ও স্বজনরা বাংলাদেশে যোগাযোগ করলে, উভয় দেশের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিকালে বাংলাবান্ধা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে তাকে তার স্বজনদের কাছে হস্তান্তর করে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন। 

এ সময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি, নেপালের দূতাবাসের উপ-রাষ্ট্রদূত মিস ললিতা সিলওয়াল, দ্বিতীয় সচিব মিস ইয়োজানা বামজান ও সেক্রেটারি অব অ্যাম্বাসেডর রিয়া ছেত্রী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান, বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের উপপরিদর্শক ও ইনচার্জ অমৃত অধিকারী, পুলিশ ও বিজিবি সদস্যরা।

বীর বাহাদুর রায়কে স্বজনদের কাছে হস্তান্তরের সময় এক আবেগঘন মুহূর্তের তৈরি হয়। স্বজনদের কাছে ফিরিয়ে দেওয়া বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বীর বাহাদুর রায়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে রাব্বি বলেন, প্রায় ৪০ বছর আগে বীর বাহাদুর রায় বাংলাদেশে আসেন। পথ ভুলে এলেও আর নেপালে ফেরত যেতে পারেননি। স্বদেশ প্রত্যাবর্তনের অনুমতি দিলে আমরা সব ধরনের প্রসেস (প্রক্রিয়া) শেষে বিকালে তাকে তার স্বজনের কাছে হস্তান্তর করি।

/এফআর/
সম্পর্কিত
সীমান্ত ইস্যুতে মন্তব্য করে তোপের মুখে নেপালের প্রধানমন্ত্রী, পদত্যাগ দাবি
নিজস্ব সময় আর অনন্য ক্যালেন্ডারে চলে যে দেশ
এভারেস্টে চীন-নেপালের যৌথ বৈজ্ঞানিক সাফল্য
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের