রানওয়েতে বিকল হয়ে পড়লো বাংলাদেশ বিমানের প্লেন

নীলফামারী প্রতিনিধি
২৮ মে ২০২৪, ১৮:২০আপডেট : ২৮ মে ২০২৪, ১৮:২০

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরের রানওয়েতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ বিকল হয়ে পড়েছে। মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। এতে সাড়ে ১২টা পর্যন্ত বিমানবন্দরটিতে অন্য উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণ বন্ধ হয়ে যায়। ফ্লাইটটির ত্রুটি মেরামতের কাজ করছে বিমানবন্দরের স্থানীয় টেকনিশিয়ানরা। এ কাজে সৈয়দপুর সেনানিবাসের একদল প্রকৌশলীকেও যুক্ত করা হয়েছে।

বিমানবন্দর সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সাড়ে ৮টায় বিমানবন্দরের রানওয়েতে নামে। এ সময় বিমানের নোজ হুইলে ত্রুটি দেখা দেওয়ায় রানওয়েতে তা বিকল হয়ে যায়। এতে অল্পের জন্য ফ্লাইটে থাকা ৬০ জন যাত্রী প্রাণে রক্ষা পান। এদিকে বিমানটি রানওয়েতে আটকে থাকায় সকাল সাড়ে ৮টা থেকে বিমানবন্দরের অন্য ফ্লাইট দুপুর পর্যন্ত বন্ধ হয়ে যায়।

রানওয়েতে বিকল হয়ে পড়লো বাংলাদেশ বিমানের প্লেন সৈয়দপুর বিমানবন্দর কার্যালয়ের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর জানান, বিমানটির ত্রুটি সারানোর জন্য স্থানীয় টেকনিশিয়ানরা কাজ করছেন। এ কাজে সৈয়দপুর সেনানিবাসের একদল প্রকৌশলীকে যুক্ত করা হয়েছে।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপ্লোব কুমার ঘোষ জানান, বাংলাদেশ বিমানের সামনের চাকা ত্রুটির কারণে রানওয়েতে বিকল হয়ে যায়। ফলে সকাল থেকে অন্য বিমান সংস্থার ফ্লাইট ওঠানামা বন্ধ থাকে। এতে কয়েকটি ফ্লাইটের যাত্রী বিমানবন্দরে আটকা পড়েছেন। বিমানবন্দরের যাত্রী চাপ সৃষ্টি হয়েছে। ফ্লাইটটি সরিয়ে নেওয়ার পর সাড়ে ১২টার দিকে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী