সংঘবদ্ধ ধর্ষণের বিচার না পেয়ে দম্পতির বিষপান

গৃহবধূর মৃত্যুর বিষ‌য়ে যথাযথ তদন্ত চান একু‌শে পদকপ্রাপ্ত আব্রাহাম লিংকন

কু‌ড়িগ্রাম প্রতিনিধি
০৪ জুন ২০২৪, ১১:০৭আপডেট : ০৪ জুন ২০২৪, ১১:০৭

কুড়িগ্রামের চর রাজিবপুর উপজেলায় সংঘবদ্ধ ধর্ষণের শিকার ও বিচার না পেয়ে দম্পতির বিষপান এবং পরে গৃহবধূর মৃত্যুর ঘটনা যথাযথ তদ‌ন্তের দা‌বি জা‌নি‌য়ে‌ছেন স্বাধীনতা ও একু‌শে পদকপ্রাপ্ত কু‌ড়িগ্রা‌মের বি‌শিষ্ট আইনজীবী, মানবা‌ধিকার কর্মী এস এম আব্রাহাম লিংকন। একই সঙ্গে এ ঘটনায় জ‌ড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শা‌স্তি দা‌বি ক‌রে‌ছেন এ সমাজকর্মী ও আইনজীবী।

লিংকন ব‌লেন, ‘একটা ঘটনা ঘ‌টে‌ছে। আমি ম‌নে ক‌রি, পু‌লিশ, সি‌ভিল অ‌্যাড‌মি‌নি‌স্ট্রেশন, মানবা‌ধিকার কর্মী এবং সাংবা‌দিক সক‌লের এটি তদন্ত করা দা‌য়িত্ব। সত‌্য উদঘাটন করা। কাউকে বাঁচা‌নো কিংবা কাউকে মারা আমা‌দের লক্ষ‌্য নয়। আমা‌দের লক্ষ‌্য সত‌্যটা‌কে বের করা। যে দোষী তার বিরু‌দ্ধে সু‌নি‌র্দিষ্ট আইনি ব‌্যবস্থা নেওয়া।’

সংঘবদ্ধ ধর্ষণের পর স্থানীয়ভা‌বে মীমাংসা ও থানার গেট থে‌কে ফেরত পাঠা‌নো নি‌য়ে স্থানীয় থানা পু‌লি‌শের ভূ‌মিকা প্রস‌ঙ্গে এই সমাজকর্মী ও আইনজীবী ব‌লেন, ‘সেখা‌নে কোনও পু‌লিশ সদস‌্য যদি দো‌ষী থা‌কে নিশ্চয় তার বিরু‌দ্ধেও ব‌্যবস্থা নেওয়ার সু‌যোগ র‌য়ে‌ছে। পু‌লিশ বিভাগ এবং রাষ্ট্র এ ব‌্যবস্থা নি‌তে পারবে। এখা‌নে ব‌্যক্তির দায় প্রশাসন নে‌বে না। সব‌চে‌য়ে বড় কথা, কারও য‌দি অব‌হেলা থা‌কে তা তদন্তে নিশ্চয় বের হ‌য়ে আস‌বে।’

জাতীয় মানবা‌ধিকার ক‌মিশন কর্তৃক ঘটনা তদ‌ন্তের নি‌র্দেশের খবরে সীমান্তকন‌্যা ফেলানী হত‌্যাকাণ্ড নি‌য়ে আইনি সহায়তা দেওয়া এই আইনজীবী ব‌লেন, ‘এটা ভালো দিক যে মানবাধিকার কমিশন বিষয়টিকে ধর্তব্যে নিয়েছে। আমি মনে করি, আলামত নষ্ট হওয়ার আগেই যথাযথ তদন্ত হওয়া উচিত। প্রকৃত সত্য উদঘাটন করে এ ঘটনায় যে বা যারাই জড়িত থাকুক তাদের আইনের আওতায় আনার দাবি জানাই।’

জেলা প্রশাস‌নের তদন্ত ক‌মি‌টি

সংঘবদ্ধ ধর্ষণ ও বিচার না পে‌য়ে বিষপা‌নে গৃহবধূর মৃত‌্যুর ঘটনায় জাতীয় মানবা‌ধিকার ক‌মিশ‌নের আদেশ প্রা‌প্তির পরপরই ঘটনা তদ‌ন্তে তিন সদ‌স্যের ক‌মি‌টি ক‌রে‌ছেন কু‌ড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। অতিরিক্ত জেলা প্রশাসক (সা‌র্বিক) মো. বরমান হো‌সেন‌কে প্রধান ক‌রে তদন্ত ক‌মি‌টি করা হ‌য়ে‌ছে। একজন অতিরিক্ত পু‌লিশ সুপার (এএসপি) এবং রা‌জিবপুর উপ‌জেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) ক‌মি‌টির সদস‌্য করা হ‌য়ে‌ছে। ক‌মি‌টি‌কে আগামী ৩০ জুন প্রতি‌বেদন জমা দি‌তে বলা হ‌য়ে‌ছে।

জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেন, ‘মানবাধিকার কমিশনের আদেশের কপি পাওয়ার পর সোমবার (৩ জুন) তদন্ত কমিটি করা হয়ে‌ছে।’ 

/কেএইচটি/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান