বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে জালিয়াতি, তদন্ত কমিটি গঠন

রংপুর প্রতিনিধি
০৫ জুন ২০২৪, ১৯:৫১আপডেট : ০৫ জুন ২০২৪, ১৯:৫১

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমান প্রধানের নিয়োগে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সিন্ডিকেট সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সিরাজ উদদৌলাকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়।

রবিবার (২ জুন) বিকালে উপ-রেজিস্ট্রার ময়নুল আজাদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. নিতাই কুমার ঘোষ ও উপ-রেজিস্টার ময়নুল আজাদ। এখানে কমিটির সচিব শুধু সাচিবিক দায়িত্ব পালন করবেন বলে উল্লেখ করা হয়েছে।

এ সংক্রান্ত পত্র বুধবার বাংলা ট্রিবিউনের প্রতিনিধির হাতে এসেছে। অফিস আদেশে বলা হয়, দুর্নীতি দমন কমিশন পত্রের সঙ্গে সংযুক্ত গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক পদে কর্মরত তাবিউর রহমান প্রধানের প্রভাষক পদে নিয়োগ সংক্রান্ত অভিযোগের বিষয়ে দালিলিক প্রমাণ এবং হাইকোর্টে মোহা. মাহমুদুল হক কর্তৃক দাখিল করা রিট মামলার জারি করা রুল ও আদেশ অনুযায়ী দফাওয়ারি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের কাছে লিখিত বক্তব্য চেয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পত্র পাঠিয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, উক্ত বিষয়ে তথ্য অনুসন্ধানের নিমিত্তে বিশ্ববিদ্যালয় ইতিপূর্বে একটি তথ্যানুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। সেই তথ্যানুসন্ধান কমিটির প্রতিবেদন গত ১ জুন সিন্ডিকেটের ১০৩তম সভায় পর্যালোচনাপূর্বক তদন্ত কমিটি গঠনের বিষয়টিও অফিস আদেশে উল্লেখ করা হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আলী বলেন, গণ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক তাবিউর রহমানের প্রভাষক পদে নিয়োগের বিষয়টি জাল জালিয়াতির মাধ্যমে করা হয়েছিল মর্মে অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথমে তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছিল। তাদের দেওয়া প্রতিবেদনের ওপর উপর ভিত্তি করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় বিষয়টি উত্থাপিত হওয়ার পর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত সময়ে প্রতিবেদন দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি