নিজেদের দুর্বিষহ জীবনচিত্র তুলে ধরলেন ডাক বিভাগের ৩০০ কর্মচারী

গাইবান্ধা প্রতিনিধি
০৮ জুন ২০২৪, ১৬:৩৩আপডেট : ০৮ জুন ২০২৪, ১৬:৩৩

নামমাত্র বেতনে চাকরি করছেন। যা দিয়ে মিটছে না বর্তমান বাজারমূল্যে নিত্যপণ্যের ব্যয়ভার। মানবেতর জীবন যাপনে চরম দুর্ভোগে পড়ে গাইবান্ধা ডাক বিভাগের ৩০০ ইডি কর্মচারী নিজেদের দুর্বিষহ জীবনচিত্র তুলে ধরলেন সংবাদ সম্মেলনে। জানালেন ছয় দফা দাবি।

শনিবার (৮ জুন) দুপুরে গাইবান্ধা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিজেদের দুর্বিষহ জীবনের করুণ বর্ণনা তুলে ধরেন গাইবান্ধা জেলার ডাক বিভাগের সকল ইডি কর্মচারীবৃন্দ।

সংবাদ সম্মেলনে তারা জানান, বর্তমানে গাইবান্ধা জেলায় ডাক বিভাগের ৩০০ ইডি কর্মচারী রয়েছেন। দীর্ঘদিন ধরে তারা নামমাত্র ৪ হাজার ৪৬০ টাকা বেতন-ভাতায় চাকরি করছেন। এই সামান্য অর্থ দিয়েই তারা পরিবার-পরিজন নিয়ে অতি কষ্টে সংসার চালিয়ে আসছেন। কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের বাজারে ডাক কর্মচারীরা আর পেরে উঠছেন না। তারা শখ করেও মাসে-ছয়মাসে পরিবারের জন্য এক কেজি গরুর গোশত কিনতে পারেন না। এ অবস্থায় বর্তমানে তারা চরম মানবেতর জীবন যাপন করছেন। ডাক বিভাগের ইডি কর্মচারীরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বেতনবৃদ্ধির জন্য ছয় দফা দাবি তুলে ধরেন।

দাবিগুলো হচ্ছে, ডাক বিভাগে ইডি প্রথা বাতিল, জাতীয় বেতন স্কেলে অন্তর্ভুক্ত, পর্যায়ক্রমে ইডি কর্মচারীদের রাজস্ব খাতে সংযুক্ত, এক অভিন্ন নিয়োগ কাঠামো চালু, প্রতিটি ডাকঘরের ভবন নির্মাণ ও বিভাগীয় অফিসের মতো শাখা ডাকঘরগুলোতেও সকল সেবা চালু।

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন আবু জাহিদ, রবিউল ইসলাম, ইদ্রিস আলী শেখ, তফিজুর রহমান তারা, আজিজার রহমান, শাহজাহান মিয়া, আমিনুল হক, মোসলেম উদ্দিন, আব্দুল হালিম প্রমুখ।

/কেএইচটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি