রংপুরে ৭ ঘণ্টা ধরে তীব্র যানজট, বাড়ি ফেরা অনিশ্চিত

রংপুর প্রতিনিধি
১৬ জুন ২০২৪, ১৩:১৩আপডেট : ১৬ জুন ২০২৪, ১৩:২৬

ঈদুল আজহায় ঢাকা থেকে ছেড়ে আসা কমপক্ষে আট শতাধিক যাত্রীবাহী বাস রংপুরে তীব্র যানজটের কবলে পড়েছে। এসব বাসে আটকা পড়েছেন হাজার হাজার যাত্রী।

রবিবার (১৬ জুন) রংপুর নগরীর মডার্ন মোড় থেকে দমদমা পর্যন্ত আট কিলোমিটার দীর্ঘ এই যানজটে আট শতাধিক যাত্রীবাহী বাস আটকা পড়েছে। ভোর ৫টা থেকে শুরু হওয়া এই যানজট দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত রয়েছে। এতে যাত্রীরা সীমাহীন দুর্ভোগ পড়েছেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক শাখার ইন্সপেক্টর কেরামত আলী জানিয়েছেন, দমদমা এলাকায় দুটি বাস বিকল হয়ে যাওয়ায় এই সমস্যা সৃষ্টি হয়েছে। যানজট নিরসনের জন্য চেষ্টা করা হচ্ছে।

রংপুরে ৭ ঘণ্টা ধরে তীব্র যানজট, বাড়ি ফেরা অনিশ্চিত

এদিকে যাত্রীদের অভিযোগ, পুলিশের দায়িত্বহীনতার কারণে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঢাকা থেকে কুড়িগ্রামগামী বাসে যাত্রী আফতাব হোসেন জানান, ভোর ৫টা থেকে তিনি আটকা পড়েছেন। এখন পর্যন্ত কোনও ব্যবস্থা নেয়া হয়নি।

পঞ্চগড়গামী বাসের যাত্রী মোসলেমা বেগম জানান, যেভাবে তারা যানজটে আটকা পড়েছেন, বাসায় কখন ফিরবেন নিশ্চিত করে বলতে পারছেন না।

/এফআর/
সম্পর্কিত
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনা‘বাবা হামার খিলানা শুরু করছিল, আল্লাই লিয়্যা গেল’
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের