নিজের গোপনাঙ্গ নিজে কেটে ফেলা বেলাল মারা গেছেন

গাইবান্ধা প্রতিনিধি
২০ জুন ২০২৪, ০৯:১২আপডেট : ২০ জুন ২০২৪, ০৯:১২

গাইবান্ধার সাঘাটায় বন্ধু সেরাজুল ইসলামের গোপনাঙ্গ কেটে দিয়ে নিজেরটিও কেটে ফেলা বেলাল হোসেন মারা গেছেন। বুধবার (১৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেরাজুল ইসলাম একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বেলাল হোসেন (২১) উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের মফিজুল হকের ছেলে। সেরাজুল ইসলাম (১৯) পশ্চিম পবনতাইড় গ্রামের তোতা মিয়ার ছেলে। 

জানা গেছে, মঙ্গলবার (১৮ জুন) দুপুরে সাঘাটার উপজেলার সুজালপুর গ্রামের নিজ বাড়িতে ব্লেড দিয়ে বন্ধু সেরাজুল ইসলামের গোপনাঙ্গ কেটে দেন বেলাল হোসেন। এই ঘটনার পরপরই বাড়ির অদূরে মাটেলের বিল নামক স্থানে গিয় ধারালো ছুরি দিয়ে নিজেই তার গলা, পেট ও গোপনাঙ্গ কেটে গুরুতর আহত হন।

তাদের স্বজন ও স্থানীয়রা জানান, বেলালের সঙ্গে সেরাজুলের দীর্ঘদিন ধরে বন্ধুত্ব। তারা দুই জনে একই মেয়েকে ভালোবাসতো। এ নিয়ে দুই জনের মধ্যে বিরোধ চলছিল। এরই জেরে বেলাল ক্ষিপ্ত হয়ে সেরাজুলকে বাড়িতে ডেকে নিয়ে এসে এই ঘটনা ঘটান। তার নিজের ওপরও এই নৃশংস তাণ্ডব চালান। তাদেরকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সাঘাটা থানার ওসি মমতাজুল হক বলেন, লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। সেখানে
ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এই ঘটনায় আহত সেরাজুলের বাবা তোতা মিয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেম ঘটিত ঘটনার কারণে বেলাল ও সেরাজুল এমন ঘটনা ঘটায়। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি পুলিশ গুরুত্ব দিয়ে তদন্ত করছে।

/এফআর/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী