তিস্তার পানি বিপদসীমার ৫২ সেমি ওপরে, পানিবন্দি ২০ হাজার মানুষ

রংপুর প্রতিনিধি
২১ জুন ২০২৪, ১১:৫২ আপডেট : ২১ জুন ২০২৪, ১৪:৪০

অবিরাম বৃষ্টি ও ভারতের উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে অব্যাহতভাবে বাড়ছে তিস্তা নদীর পানি। রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি শুক্রবার (২১ জুন) সকাল ৬টায় বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল ৯টায় আরও ২ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে এখন ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বৃদ্ধির ফলে নদীর তীরবর্তী ও চরাঞ্চলের কমপক্ষে ১০টি গ্রামে প্রবল বেগে পানি প্রবেশ করেছে। ইতোমধ্যে চরাঞ্চলের ১১টি গ্রাম তলিয়ে যাওয়ায় প্রায় ২০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। বন্যার পানিতে শত শত হেক্টর জমিতে থাকা বাদাম ও মরিচের ক্ষেত তলিয়ে গেছে।

এলাকাগুলো হলো বালাপাড়া ও টেপামধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা, আজমখাঁ, হযরত খাঁ, বিশ্বনাথের চর, চরগনাই, ঢুষমারা, চর রাজিব, গোপিঙ্গা, গদাই, পাঞ্জরভাঙ্গা, তালুক শাহবাজপুর। প্রবল বেগে পানি প্রবেশ করায় হাজার হাজার মানুষ বাড়িঘর ছেড়ে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন বাঁধে আশ্রয় নিয়েছেন।

টেপামধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম জানিয়েছেন, তিস্তা নদীর পানি এবার কাউনিয়া উপজেলায় রেকর্ড পরিমাণ বৃদ্ধি পেয়েছে। প্রতি মুহূর্তেই পানি বাড়ছে। ফলে তিস্তা নদীর তীরবর্তী অঞ্চল ও চরাঞ্চলের গ্রামগুলোতে প্রবল বেগে পানি ঢুকে বাড়িঘর প্লাবিত হচ্ছে। এরইমধ্যে অর্ধশতাধিক ছাগল, ভেড়া প্রবল স্রোতে ভেসে গেছে। সেই সঙ্গে বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।

এদিকে পানিবন্দি মানুষ অভিযোগ করেছেন, দুদিন ধরে প্রশাসনের পক্ষ থেকে কোনও ত্রাণ দেওয়া হয়নি। ফলে তারা পরিবার পরিজন নিয়ে অনাহারে অর্ধাহারে মানবেতর দিন কাটাচ্ছেন।

এদিকে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক জানিয়েছেন, পানিবন্দি মানুষদের সহায়তার জন্য সব ধরনের সামগ্রী আছে। আমরা দ্রুতই তাদের মাঝে শুকনো খাবারসহ অন্য খাদ্যসামগ্রী বিতরণের ব্যবস্থা নিচ্ছি।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
টানা বৃষ্টির পর ব্যাংককে বন্যা পরিস্থিতির উন্নতি
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
তিস্তার স্রোতে ভেসে যাচ্ছিল হাতির শাবক, ৩ কিলোমিটার পিছু নিয়ে উদ্ধার
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম