সাবেক প্রতিমন্ত্রীর কাছে জমি ফেরত চেয়ে মানববন্ধন

কুড়িগ্রাম প্রতিনিধি
২৬ জুন ২০২৪, ১৯:১২আপডেট : ২৬ জুন ২০২৪, ১৯:১২

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী ও কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেনকে ‘ভূমিদস্যু’ আখ্যা দিয়ে মানববন্ধন করেছেন তারই প্রতিবেশী আনোয়ার হোসেন ও তার পরিবার। বুধবার (২৬ জুন) দুপুরে রৌমারী থানার সামনে এ মানববন্ধন করে পরিবারটি।

মানববন্ধনে আনোয়ার হোসেন, তার চাচা নজরুল ইসলাম বাবুল, শিপন মিয়া এবং তাদের পরিবারের সদস্যরা দাবি করেন, ‘সাবেক প্রতিমন্ত্রী ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন জোরপূর্বক আমাদের ৪৫ শতক জমি দখল করেছেন। গত ২৩ জুন সেই জমির পাশে অবশিষ্ট জমিতে মাটি কেটে ভরাটের চেষ্টা করেন। এতে বাধা দিতে গেলে আনোয়ার হোসেনকে পিস্তল উঁচিয়ে গুলি করার হুমকি দেন সাবেক প্রতিমন্ত্রী। এরই প্রতিবাদে মানববন্ধন করতে বাধ্য হয়েছি আমরা। এ ঘটনায় ন্যায়বিচার চাই।’

আনোয়ার হোসেন বলেন, ‘প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ক্ষমতার দাপট দেখিয়ে ভুয়া দলিলপত্র তৈরি করে জাকির হোসেন আমার পৈতৃক জমি দখল করেছেন। আমাদের সম্পত্তিতে কোনও ভেজাল নেই। সব কাগজপত্র আছে। আমি আমার সম্পত্তি ফেরত চাই। প্রধানমন্ত্রীর কাছে এটা আমার আকুল আবেদন।’

তবে আনোয়ার হোসেন ও তার পরিবারের এমন দাবি প্রত্যাখ্যান করেছেন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন। তিনি বলেন, ‘জমিটি অর্পিত সম্পত্তি। আমি আদালতের রায় পেয়েছি। সেটি আইনগতভাবে অবমুক্ত হওয়ার পর এলাকাবাসীর উপস্থিতিতে সীমানা নির্ধারণ করে দখল করেছি। জমির দুই পাশে জনগণের চলাচলের রাস্তা রেখে সীমানাপ্রাচীর দিয়েছি। তাদের কাছে কোনও কাগজপত্র নেই। তারা কাগজপত্র দেখাতে পারেনি।’

এদিকে জমি দখল, পিস্তল উঁচিয়ে গুলি এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকির অভিযোগে জাকির হোসেনের বিরুদ্ধে থানায় জিডি করা হয়েছে। জিডি তদন্তের অনুমোদনের জন্য আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামান। বুধবার পর্যন্ত আদালতের আদেশ পাওয়া যায়নি বলেও জানান তিনি।

সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেনের প্রতিবেশী আনোয়ার হোসেন গত ২৪ জুন জিডি করেন। জিডিতে করা অভিযোগ ভিত্তিহীন, অসত্য ও অপপ্রচার দাবি করে সত্য উদঘাটনে সুষ্ঠু তদন্তের দাবি করেছেন জাকির হোসেন।

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের