গাইবান্ধায় বাস উল্টে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ১০

গাইবান্ধা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ০৪:১১আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০৪:১১

গাইবান্ধার সদর উপজেলার তুলসীঘাটে ঢাকাগামী সোনার বাংলা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে। এ সময় বাসের চাপায় অজ্ঞাত পরিচয় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

মঙ্গলবার (২ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কের তুলসীঘাট হেলিপ্যাডের সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুন্দরগঞ্জ থেকে সোনার বাংলা পরিবহনের একটি বাস ২৫ থেকে ৩০ জন যাত্রী নিয়ে ঢাকা যাচ্ছিল। দ্রুতগতিতে আসা বাসটি তুলসীঘাটের হেলিপ্যাডের সামনে পৌঁছালে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারায়। এতে বাসটি সড়কে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই মারা যায় মোটরসাইকেল আরোহী।

এ ঘটনায় আহত হয় বাসে থাকা অন্তত ১০ যাত্রী। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসকর্মী এসে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের উদ্ধার পাঠানো হয় সদর হাসপাতালে।

বাসে থাকা যাত্রীদের অভিযোগ, শুরু থেকে বাসটি বেপরোয়া গতিতে চালাচ্ছিলেন চালক। বারবার যাত্রীরা নিষেধ করলেও তাতে কর্ণপাত করেননি চালক। চালকের কারণেই হতাহতের ঘটনা ঘটেছে।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উল্টে যাওয়া বাসটি উদ্ধারে চেষ্টা চলছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

/এনএআর/
সম্পর্কিত
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী