ইউপির সম্পত্তি ব্যক্তিকে বুঝিয়ে দেওয়ায় চেয়ারম্যানকে বরখাস্ত, শোকজ নোটিশ

গাইবান্ধা প্রতিনিধি
০৩ জুলাই ২০২৪, ২২:২৩ আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২২:২৩

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৫ নম্বর ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। ইউনিয়ন পরিষদ আইন, ২০০৯-এর ৫১ (১) ধারা লঙ্ঘন করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

একই সঙ্গে তাকে কেন চূড়ান্তভাবে বরখাস্ত করা হবে না, তা জানতে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ পাঠানো হয়েছে। জবাব দিতে হবে ১০ কার্যদিবসের মধ্যে। বুধবার (৩ জুলাই) বিকালে বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কাওছার হাবীব।

তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখা গত ১ জুলাই এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করায় নিয়ম অনুযায়ী ওই ইউনিয়নের সকল কার্যক্রম পরিচালনা করবেন প্যানেল চেয়ারম্যান।

স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার সিনিয়র সহকারী সচিব পুরবী গোলদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ফরিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল্লাহ আল মামুন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ এর ৫১ (১) ধারা লঙ্ঘন করে ইউনিয়ন পরিষদের রেকর্ডকৃত সম্পত্তি ব্যক্তিগত সম্পত্তি হিসেবে সোলেনামা (আপস-মীমাংসা) করায় বিজ্ঞ সিনিয়র সহকারী জজ আদালত সে হিসেবে রায় প্রদান করেন। এতে পরিষদের স্বার্থহানি হওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে। এ কারণে গাইবান্ধা জেলা প্রশাসকের সুপারিশ মোতাবেক স্থানীয় সরকার বিভাগের ১ জুলাই ২০২৪ তারিখের ৫৮১ নম্বর প্রজ্ঞাপনে জনস্বার্থে চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুনকে সাময়িক বরখাস্ত করা হলো।

এ ছাড়া একই সঙ্গে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) (ঘ) ধারায় অপরাধ সংঘটিত করায় কেন আপনাকে চূড়ান্তভাবে অপসারণ করা হবে না তার জবাব পত্র (নোটিশ) প্রাপ্তির ১০ (দশ) কার্যদিবসের মধ্যে জেলা প্রশাসকের মাধ্যমে স্থানীয় সরকার বিভাগে প্রেরণের নির্দেশনার কথাও উল্লেখ করা হয় ওই প্রজ্ঞাপনে।

অভিযোগের বিষয়ে ফরিদপুর ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন মোবাইল ফোনে বলেন, ‘বরখাস্তের কারণ নিয়ে এই মুহূর্তে কোনও বক্তব্য দিতে চাই না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট নির্ধারিত সময়ের মধ্যে লিখিত জবাব দাখিল করবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
বিমানবন্দরে লাগেজ চুরি রোধে হ্যান্ডলিং কার্যক্রম লাইভ সম্প্রচারের দাবি
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত, দুজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি 
সর্বশেষ খবর
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা 
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রসূতির মৃত্যু: চিকিৎসকসহ ৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি আজ , বন্দর রক্ষা কমিটির ক্ষোভ
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
দুর্গাপূজার নিরাপত্তায় সারাদেশে আনসার-ভিডিপির আগাম প্রস্তুতি
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ