সৈয়দপুরে মেরামতে আসা ট্রেন লাইনচ্যুত, বিভিন্ন রুটে রেল যোগাযোগ বন্ধ

নীলফামারী প্রতিনিধি
১৩ জুলাই ২০২৪, ১৭:২৫আপডেট : ১৩ জুলাই ২০২৪, ১৭:২৫

দেশের বৃহত্তম নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানায় মেরামতে আসা ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে সৈয়দপুর রেলওয়ে স্টেশন ও রেলওয়ে কারখানার ২০০ গজ দূরে লাইনচ্যুতের এই ঘটনা ঘটে। বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন স্টেশনমাস্টার ওবাইদুল ইসলাম।

এর ফলে চিলাহাটি থেকে সৈয়দপুর হয়ে চলাচলকারী পার্বতীপুর, খুলনা, রাজশাহীগামীসহ অন্যান্য ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, রুটিন মেরামতের জন্য রেলওয়ে কারখানায় আনা হচ্ছিল ট্রেনটি। ঈদের বিশেষ ট্রেন হিসেবে জয়দেবপুর-পার্বতীপুর রুটে চলাচল করেছিল এটি। এই ট্রেনের বহরে ১৩টি বগি রয়েছে। এর মধ্যে পেছনের দিকের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে সৈয়দপুর-পার্বতীপুর রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া রেলক্রসিংয়ে ট্রেনটি আটকে থাকায় শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। দ্রুত এটি সরানোর জন্য প্রকৌশলীরা কাজ করছে।

সৈয়দপুর রেলওয়ের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী (পথ) মো. সুলতান মৃধা বলেন, ‘রেলের কর্মকর্তা ও কর্মচারীরা দ্রুত কাজ করছেন। সন্ধ্যার আগে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে ধারণা করছি।’

/কেএইচটি/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী