স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচার, ৭ মাস পর দায় স্বীকার

রংপুর প্রতিনিধি
১৪ জুলাই ২০২৪, ১৯:০৪ আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৯:০৪

রংপুরের বদরগঞ্জে স্ত্রী নিলুফা ইয়াসমিনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে স্বামী সহিদার সরদারকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ জুলাই) বিকাল সাড়ে ৪টায় রংপুরের পুলিশ সুপার শাহাজাহান তার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত বছরের ৩১ ডিসেম্বর বদরগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের তেলীপাড়া গ্রামে আসামি সহিদার রহমান তার স্ত্রী নিলুফা ইয়াসমিনকে শ্বাসরোধে হত্যা করে। এ হত্যাকাণ্ডকে আত্মহত্যা বলে প্রচার করে। এ ঘটনায় বদরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা রুজু করা হয়। পরে নিহতের লাশের ময়নাতদন্ত শেষে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রতিবেদন দেওয়া হয়।

প্রতিবেদন পাওয়ার নিহতের বাবা আব্দুল মমিন বাদী হয়ে শনিবার (১৩ জুলাই) বদরগজ্ঞ থানায় হত্যা মামলা করেন। পুলিশ শনিবারই স্বামী সহিদারকে স্থানীয় কচুবাড়ি হাট থেকে গ্রেফতার করে। 
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

পুলিশ সুপার জানান, মামলার ২৪ ঘণ্টার মধ্যেই আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

/এফআর/
সম্পর্কিত
ছিনতাইয়ের গল্পে চাপা আলোচিত হত্যাকাণ্ড, মন্ত্রীর ভাগনের রহস্য খুলতে ৩৫ বছর
সত্যিই কি এরশাদ শিকদার মাগুর মাছকে মানুষ খাওয়াতেন, রহস্যময় বাড়িটিতে কতজন ছিলেন স্ত্রী?
রাজধানীতে ছুরিকাঘাতে রিকশাচালক নিহত, পরিচয় শনাক্তে সহযোগিতা চায় পুলিশ
সর্বশেষ খবর
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
ওলিসের গোল ও উপমেকানোর লাল কার্ড, ইতালির সঙ্গে ড্র করলো ফ্রান্স
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
মার্কিন চাপের মুখে ১০ কোটি ব্যারেল ডিজেল ও তেল ছাড়বে জি-সেভেন
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
বধির স্কুলের জমি আর দখল হতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম