বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেলো ২ জনের

গাইবান্ধা প্রতিনিধি
১৫ জুলাই ২০২৪, ১৮:১৫আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৮:৩৩

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যুতের খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় সাগর মিয়া (২০) ও নাইমুর রহমান স্বচ্ছ মিয়া (২০) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন সঙ্গে থাকা সামিউল ইসলাম (২১) নামে আরেক যুবক।

সোমবার (১৫ জুলাই) দুপুরে টেংরা-বাদিয়াখালি সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর মিয়া পলাশবাড়ী পৌর শহরের গিরিধারিপুর গ্রামের মিন্টু মিয়ার ছেলে ও নাইমুর রহমান স্বচ্ছ উপজেলার বরিশাল ইউনিয়নের দুবলাগাড়ি গ্রামের আব্দুর রশিদের ছেলে। আহত সামিউলেরর বাড়ি একই গ্রামে।

স্থানীয়রা জানান, সাগর মিয়া বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে পলাশবাড়ী থেকে কাশিয়াবাড়ীর দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি টেংরা-বাদিয়াখালি সড়কে গোয়ালপাড়া আব্দুল হালিম মিয়ার চাতালের সামনে পৌঁছালে সাগর নিয়ন্ত্রণ হারান। এতে সড়কের পাশের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি। এ সময় মোটরসাইকেলে থাকা তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বর চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন।

আহত স্বচ্ছ ও সামিউলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে সেখানে মারা যান স্বচ্ছ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ওসি (তদন্ত) লাইসুর রহমান বলেন, মোটরসাইকেলে থাকা সাগর ও স্বচ্ছ নামের দুই জন নিহত ও একজন আহত হয়েছেন। দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া বাইকটি উদ্ধার করে থানায় আনা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী