হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ২০

দিনাজপুর প্রতিনিধি
১৬ জুলাই ২০২৪, ২২:৪৪আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২২:৪৪

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ছাত্রলীগের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সাংবাদিকসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে এসব সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

এ দিন বিকাল ৩টার দিক থেকেই হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে সমবেত হতে থাকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সময়ে হাবিপ্রবির প্রধান ফটকে অবস্থান নেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কোটা সংস্কারের পক্ষে বিপক্ষে উভয় দিক থেকেই বিভিন্ন ধরনের স্লোগান দেন তারা।

হাজী দানেশ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে ৬ পুলিশসহ আহত ২০

বিকাল সাড়ে ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে হাবিপ্রবির সামনের সড়কে মিছিল বের করে। ক্যাম্পাসের সামনে পুরো সড়কে তারা বিক্ষোভ করে প্রধান ফটকের সামনে বসে সড়ক অবরোধ করেন। পাল্টাপাল্টি বিভিন্ন স্লোগানের পর আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে বলেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয়ের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় তারা একে অপরের দিকে ইটপাটকেল নিক্ষেপ করেন। বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সেখানে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উভয়পক্ষকে শান্ত করতে পুলিশ অবস্থান নেয়। এসব ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ইট-পাটকেলে ছয় পুলিশ সদস্য, তিন সাংবাদিকসহ উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন।

এ বিষয়ে দিনাজপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জিন্নাহ আল মামুন বলেন, উভয় পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা উভয়পক্ষকে শান্ত রাখার চেষ্টা করে গেছি। যারা এসব হামলার সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা হবে।

/এফআর/
সম্পর্কিত
জুলাই-নেতাদের যত বিভাজন, নেপথ্যে কী
হাবিপ্রবিতে সংঘর্ষ ও ভাঙচুর: ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার 
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
সর্বশেষ খবর
যুক্তরাজ্য ছাড়ার পক্ষে ইংলিশ গ্রামের ভোট
যুক্তরাজ্য ছাড়ার পক্ষে ইংলিশ গ্রামের ভোট
মঙ্গলবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
মঙ্গলবার যেসব এলাকায় ৫ ঘণ্টা গ্যাস থাকবে না
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
জ্বালানির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন সংকট সৃষ্টি করবে: গোলাম পরওয়ার
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
যুক্তরাষ্ট্রের হামলার প্রস্তুতির খবরে কঠোর হুঁশিয়ারি ইরানের
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন