‘যারা এই অরাজকতা সৃষ্টি করেছে, তাদের ক্ষমা করা হবে না’

দিনাজপুর প্রতিনিধি 
২৮ জুলাই ২০২৪, ১৯:৫০আপডেট : ২৮ জুলাই ২০২৪, ১৯:৫০

কোটা সংস্কার আন্দোলনকে পুঁজি করে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে বিএনপি-জামায়াত দেশকে অকার্যকর জঙ্গি রাষ্ট্র বানাতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম। তিনি বলেছেন, ‘যারা এই অরাজকতা সৃষ্টি করেছে, তাদের কাউকে ক্ষমা করা হবে না।’

রবিবার (২৮ জুলাই) দুপুরে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রসাশন আয়োজিত আইনশৃঙ্খলা পরিস্থিতি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হুইপ ইকবালুর রহিম বলেন, ‘যারা মেট্রো স্টেশনে অগ্নিসংযোগ করেছে, ডাটা সেন্টারে আগুন দিয়েছে, টোলপ্লাজায় আগুন দিয়েছে, বিটিভিতে আগুন দিয়েছে; তাদের আমরা ছাড় দেবো না। সেদিন সারা দেশ থেকে বিএনপি-জামায়াতের লোকজন গিয়ে এসব স্থাপনা ধ্বংসের চেষ্টা করেছে। সরকারি-বেসরকারি স্থাপনায় আগুন দিয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রধানমন্ত্রীর সার্বক্ষণিক মনিটরিংয়ের কারণে সে অবস্থার উন্নতি হয়েছে। তবে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তাদের আমরা কোনোভাবেই ক্ষমা করবো না।’

জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ, জেলা সিভিল সার্জন বোরহান উল ইসলাম সিদ্দিকী, ৪২ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক এটিএম নুরুজ্জামান, সেনাবাহিনীর ২০ বীর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রওশনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জিন্নাহ আল মামুন ও সাবেক এমপি সুলতানা বুলবুল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের