‘সন্ত্রাসীদের পক্ষে কোনও আইনজীবী আদালতে অংশ নেবেন না’

রংপুর প্রতিনিধি
৩০ জুলাই ২০২৪, ১৭:৩২আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৭:৫৮

কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার ঘটনায় প্রতিবাদ সমাবেশ করেছে রংপুর আইনজীবী সমিতি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ। মঙ্গলবার (৩০ জুলাই) দুপুরে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস ও অপরাজনীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার দাবিতে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে তারা সমাবেশ করেন।

সমাবেশে সভাপতিত্ব করেন রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক। বক্তব্য দেন- সাধারণ সম্পাদক আব্দুল হক প্রমানিক, রফিকুল ইসলাম মুকুল, জাহাঙ্গীর আলম তুহিন সহ অন্য আইনজীবীরা।

বক্তারা অভিযোগ করেন, কোটা সংস্কার আন্দোলনের নামে বিএনপি-জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা ঢাকায় মেট্রোরেল, এলিভেটেড এক্স্রপ্রেসওয়ে, বিটিভিসহ অনেক রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় অগ্নিসংযোগ করে ধ্বংস করে দিয়েছে। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে। বিশেষ করে রংপুর মহানগরীতে পুলিশের ফাঁড়ি, থানা, পুলিশ কর্মকর্তাদের কার্যালয়সহ বিভিন্ন সরকারি অফিসে হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে তাণ্ডব চালিয়েছে।

আইনজীবীরা বলেন, তারা আদালত চত্বরেও হামলা করেছে। বিচারকদের বাসভবনেও হামলার চেষ্টা চালিয়েছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারকে কঠোর  মনোভাব গ্রহণ, জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করাসহ সন্ত্রাসী ও তাদের গডফাদার, অর্থের জোগানদাতাসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে। সেই সঙ্গে নাশকতার মামলায় গ্রেফতারের পর আদালতে সোপর্দ করা কোনও আসামির পক্ষে আইনজীবীরা অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন।

এ বিষয়ে রংপুর আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মালেক বলেন, ‘সন্ত্রাসীদের পক্ষে কোনও আইনজীবী অংশ নেবেন না- ইতিমধ্যে তা বাস্তবায়ন শুরু হয়েছে। ফলে গত শনিবার থেকে এ পর্যন্ত ৩০০-এর বেশি সন্ত্রাসীকে পুলিশ গ্রেফতার করে আদালতে চালান দিলেও কোনও আইনজীবী তাদের পক্ষে জামিনের আবেদন থেকে শুরু করে কোনও আবেদনেই অংশ নেয়নি।’

/এফআর/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম