গাইবান্ধায় আন্দোলনকারীদের বিক্ষোভ, সড়ক অবরোধ

গাইবান্ধা প্রতিনিধি
০১ আগস্ট ২০২৪, ১৯:২৮আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৯:২৮

শিক্ষার্থীদের ওপর হামলা, গুলি ও হত্যার বিচারসহ ৯ দাবিতে গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করে ‘রিমেম্বারিং আওয়ার হিরোজ’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় কাদির অ্যান্ড সন্স তেলের পাম্পের সামনে থেকে মিছিল বের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মিছিলটি পলাশপাড়া মোড় হয়ে ইউটার্ন নিয়ে ডিসি অফিসের সামনে যায়। এরপর বাস টার্মিনাল এলাকায় আর রহমান তেলের পাম্পের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে রাস্তার দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। লোকজন আতঙ্কিত হয়ে দোকানপাট বন্ধ করে দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভকারীদের চারপাশে ঘিরে রাখে।

এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে যোগ দেন গাইবান্ধা বার অ্যাসোসিয়েশনের বেশ কয়েকজন আইনজীবী। এ সময় ভুয়া ভুয়া স্লোগানে মুখরিত হয়ে ওঠে আশপাশের এলাকা। সড়ক অবরোধের পর বিক্ষোভকারীরা শহরে প্রবেশের চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী বাধা দেয়। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও বিক্ষোভকারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেনি।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, ‘শহরের বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভকারীরা একত্রিত হয়ে বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল। পরে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
তোপের মুখে অফিস ত্যাগ করলেন সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক
ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দাবিতে আজও বিক্ষোভ 
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম