বর্তমানে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল

নীলফামারী প্রতিনিধি
১৩ আগস্ট ২০২৪, ১৭:৩১আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৭:৫১

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমানে দেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীরা পরিকল্পিতভাবে দেশে অশান্ত পরিবেশ সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত আছে। দুষ্কৃতকারীরা হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর ও তাদের বাড়িঘরে হামলা চালাচ্ছে। এ অবস্থায় এখন হিন্দু সম্প্রদায়ের জানমালের রক্ষায় দায়িত্ব বিএনপির নেতাকর্মীদের নিতে হবে।’

মঙ্গলবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নেমে ঠাকুরগাঁও যাওয়ার পথে শহরের শহীদ সরণিতে নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য রাখেন তিনি। সেখানে দলীয় সমর্থকদের শত শত মোটরসাইকেল শোভাযাত্রায় তাকে স্বাগত জানানো হয়। বক্তব্যে বিএনপির মহাসচিব দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, ‘ম্যাডাম (খালেদা জিয়া) অসুস্থ, তারপরও বলেছেন হিংসা, প্রতিহিংসা, প্রতিশোধ নয়—আমরা একে অপরের ভাইয়ের মতো, আমরা একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলবো।’

বিএনপির এই নেতা বলেন, ‘এমন কোনও পরিস্থিতি তৈরি যেন না হয় যাতে অর্জিত বিজয় ছিনিয়ে নিয়ে না যায় কেউ। নেতাকর্মীসহ জনগণকে সতর্ক থাকতে হবে। এই বিজয় যেন কেউ ছিনিয়ে নিতে না পারে।’

মির্জা ফখরুলের বক্তব্যের সময় উপস্থিত ছিলেন সৈয়দপুর জেলা বিএনপি সভাপতি সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সহ-সভাপতি শফিকুল ইসলাম জনি ও সুমিত কুমার আগারওয়াল, সাধারণ সম্পাদক শাহিন আকতার, সহ-সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন প্রামাণিক প্রমুখ।

পরে সড়কপথে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা দিলে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা করেন নেতাকর্মী সমর্থকরা। এ সময় সৈয়দপুর শহরে যানজট সৃষ্টি হয়।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী