রক্ত দিয়ে আবু সাঈদ ১৮ কোটি মানুষের জীবন মুক্ত করে দিয়েছেন: জোনায়েদ সাকি

রংপুর প্রতিনিধি 
১৪ আগস্ট ২০২৪, ২২:২৮আপডেট : ১৪ আগস্ট ২০২৪, ২২:২৮

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, ‌‘এই দেশে যে ভয়ের রাজত্ব তৈরি হয়েছিল, আবু সাঈদ তার সৎ সাহস দিয়ে তা ভেঙে দিয়েছেন। লাখো কোটি তরুণের রক্তে আগুন লাগিয়েছেন। তাদের মধ্যে এমন এক ঐক্য তৈরি করে দিয়েছেন, যার ফলে এই ভয়ংকর শাসন, হত্যাযজ্ঞ ও গণহত্যা মোকাবিলা করে ছাত্র, তরুণেরা বিজয় ছিনিয়ে আনতে পেরেছেন।’

বুধবার (১৪ আগস্ট) বিকালে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে আবু সাঈদের কবর জিয়ারত করতে গিয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। বিকাল সোয়া ৪টার দিকে গাড়িবহরে করে আবু সাঈদের গ্রামের বাড়িতে যান জোনায়েদ সাকি। সেখানে তিনি কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাঈদের কবর জিয়ারত শেষে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশের মানুষ আবু সাঈদের পরিবারের প্রতি কৃতজ্ঞ উল্লেখ করে জোনায়েদ সাকি বলেন, ‘রক্ত দিয়ে আবু সাঈদ ১৮ কোটি মানুষের জীবন মুক্ত করে দিয়ে গেছেন। আমরা কথা দিচ্ছি, বাংলাদেশে আবু সাঈদ যে স্বপ্ন নিয়ে জীবন উৎসর্গ করেছেন, এই স্বপ্ন বাস্তবায়িত না হওয়া পর্যন্ত আমরা প্রত্যেকে জীবন বাজি রাখবো।’

এ সময় ছেলের হত্যাকারী পুলিশ ও নির্দেশদাতাদের বিচার দাবি করেন আবু সাঈদের বাবা মকবুল হোসেন। কোটা সংস্কার আন্দোলনে কারাগারে যাওয়া সব শিক্ষার্থীকে কারাগার থেকে মুক্ত করায় অন্তর্বর্তী সরকারের প্রতি সন্তুষ্টির কথা জানান তিনি।

আবু সাঈদের বড় ভাই রমজান আলী জানান, তারা সাত ভাইয়ের মধ্যে আবু সাঈদ ছিলেন মেধাবী। তারা কষ্ট করে আবু সাঈদকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করাচ্ছিলেন। কিন্তু কোটা সংস্কার আন্দোলনে তার ভাইকে হত্যা করা হয়েছে।‌ এই ঘাতকদের উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি।

সাঈদের আরেক ভাই আবু হোসেন বলেন, আন্দোলনে শেখ হাসিনার নির্দেশে ছাত্রদের নির্বিচার গুলি করে হত্যা করা হয়েছে। তাই তার বিচার করতে হবে। এ সময় জোনায়েদ সাকি বলেন, বাংলাদেশে সব খুনির বিচার হবে।

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন যখন সারা দেশে ছড়িয়ে পড়েছিল। গত ১৬ জুলাই দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে গুলিবিদ্ধ হন আবু সাঈদ। ২২ বছর বয়সী আবু সাঈদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি বিশ্ববিদ্যালয়ের কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন।

/এএম/
সম্পর্কিত
দুই মামলায় ব্যারিস্টার সুমনের হাইকোর্টে জামিন আবেদন
ব্যবসায়ীকে হত্যা: জামিনে মুক্তি পেলেন এসপি ইমন
হত্যা মামলায় জামিন পাননি সাংবাদিক মোজাম্মেল বাবু
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী