দুই সপ্তাহ পর এসে দফতরে বসতে পারলেন না উপজেলা চেয়ারম্যান

নীলফামারী প্রতিনিধি
১৯ আগস্ট ২০২৪, ০৩:৪৯ আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ০৩:৪৯

সরকার পতনের পর থেকে প্রায় দুই সপ্তাহ আড়ালে থেকে রবিবার (১৮ আগস্ট) নিজ দফতরে এসেছিলেন নীলফামারীর ডিমলার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু। তবে কার্যালয়ে এলেও বিক্ষোভের মুখে দফতরে বসতে পারেননি তিনি। সংশ্লিষ্টরা বলছেন, ১৩ দিন পর উপজেলা চেয়ারম্যানের ফিরে আসার খবরে বিক্ষোভ করেন স্থানীয় লোকজন। তাদের সঙ্গে বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও ছিলেন।

স্থানীরা বলছেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিন থেকেই আতঙ্কে গা ঢাকা দিয়েছেন নীলফামারীর ডিমলার সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারসহ দলটির ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। প্রায় দুই সপ্তাহ পর দফতরে এসেছিলেন সাবেক এমপির চাচাতো ভাই উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক সরকার মিন্টু।

একই দিন কার্যালয়ে এসেছিলেন সাবেক এমপির ভাতিজা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএইচএম ফিরোজ। তাকেও দফতরে বসতে দেওয়া হয়নি। 

ডিমলা উপজেলা বিএনপি’র সহসভাপতি আরিফুল ইসলাম লিটন বলেন, বিনা ভোটের উপজেলা চেয়ারম্যাকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। তাই উপজেলাবাসী বিক্ষোভ মিছিল বের করেছে। তাদের তোপের মুখে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান পালাতে বাধ্য হয়।

বিক্ষোভ মিছিল শেষে বিএনপির কার্যালয়ে একটি সভাও অনুষ্ঠিত হয়। আরিফুল ইসলাম লিটন ছাড়াও এতে বক্তব্য দেন, ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, উপজেলা সদর বিএনপির সভাপতি ডিআর জাহাঙ্গীর আলম, আব্দুল জব্বার, উপজেলা যুবদলের আহ্বায়ক সহিদুল ইসলাম, সদস্য সচিব আশিক উল ইসলাম লেমন প্রমুখ।

/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রথম দিনেই সাজেক ভ্রমণে ৫ শতাধিক পর্যটক
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক