জামায়াত কর্মীকে হত্যার অভিযোগে সাবেক এসপি-ওসির বিরুদ্ধে মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
০৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৩আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ২২:২৩

সাতক্ষীরায় ১১ বছর আগে হাবিবুর রহমান (হবি) নামে জামায়াতে ইসলামীর এক কর্মীকে বাড়ি থেকে তুলে এনে নির্যাতনের পর গুলি করে হত্যার অভিযোগে তৎকালীন পুলিশ সুপার (এসপি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) ৩৮ জনের নামে আদালতে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে। মামলার বাদীপক্ষের আইনজীবী অমিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার নিহত হাবিবুরের বাবা আকবর আলী বাদী হয়ে সাতক্ষীরা সদর আমলি আদালতে মামলার আবেদন করেন। আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল আবেদনটি এজাহার হিসেবে গণ্য করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সদর থানার ওসিকে নির্দেশ দেন। 

মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- সাতক্ষীরার তৎকালীন এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর, এএসপি (সদর সার্কেল) কাজী মনিরুজ্জামান, সদর থানার ওসি এনামুল হক, উপপরিদর্শক হেকমত আলী ও উপপরিদর্শক শরীফ নেয়াজী প্রমুখ।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, ২০১৩ সালের ১৪ ডিসেম্বর রাত ১০টার দিকে আওয়ামী লীগের ৩৩ জন নেতাকর্মী সন্ত্রাসী কায়দায় পিকআপ ও মাইক্রোবাসযোগে সাতক্ষীরা সদরের কুচপুকুর গ্রামের বাদীর বাড়িতে আসেন। তারা ঘরে ঢুকে আধা ঘণ্টা ধরে তাণ্ডব চালান। আসামিরা বাদীর বাড়ি থেকে ৫০ হাজার টাকা, পাঁচ ভরি সোনার গয়না, দলিল ও কাগজপত্র লুটপাট শেষে আসবাবসহ সাত লক্ষাধিক টাকার মালামাল ভাঙচুর করেন। পরে বাদী ও তার ছেলে হাবিবুর রহমানকে মারধর করেন। এ সময় হামলাকারীরা ফোন দিলে তৎকালীন এসপি চৌধুরী মঞ্জুরুল কবীর, ওসি এনামুল হকসহ পুলিশের কয়েকজন সদস্য বাদীর বাড়িতে আসেন। পুলিশ ও অন্য আসামিরা বাদীর ছেলে হাবিবুর রহমানকে মারতে মারতে গাড়িতে তুলে নিয়ে যায়। ১৫ ডিসেম্বর ভোর সাড়ে চারটার দিকে কদমতলার সোহরাব হোসেনের পুকুরপাড়ে বুকে গুলিবিদ্ধ হাবিবুরের লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত ছাড়াই জানাজা শেষে হাবিবুরের লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তখনকার পরিস্থিতি অনুকূলে না থাকায় মামলা করতে দেরি হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়।

সদর থানার বর্তমান ওসি রফিকুল ইসলাম বলেন, হাবিবুর হত্যার অভিযোগে আদালত থেকে এখনও কোনও নির্দেশের কাগজ পাননি। কাগজপত্র পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এএম/
সম্পর্কিত
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি