ঠাকুরগাঁও বিসিকের পাঁচ দিনের ‘শিল্প উদ্যোক্তা প্রশিক্ষণ কোর্স’ শুরু

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৪আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২১:৫৪

ঠাকুরগাঁও জেলা বিসিক কার্যালয়ের আয়োজনে শুরু হয়েছে ‘বিসিক শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কোর্স, ১ম ব্যাচের’ প্রশিক্ষণ। সোমবার দ্বিতীয় দিনের মতো চলছে এই প্রশিক্ষণ।

রবিবার সকাল থেকে শুরু হওয়া বিসিক ২০২৪-২৫ অর্থবছরের পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণের উদ্বোধন করেন যুগ্ম সচিব ও বিসিকের রাজশাহী আঞ্চলিক পরিচালক রেজাউল আলম সরকার। বিসিক ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের যৌথ উপ-ব্যবস্থাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও ওয়েলফেয়ার সেন্টারের কাউন্সিলর মোরশেদুল ইসলাম। এ ছাড়া কোর্স সমন্বয়কারী সম্প্রসারণ কর্মকর্তা আরমান আলী ও শিল্পনগরী কর্মকর্তা মাশরুর হাসান উপস্থিত ছিলেন ।

প্রশিক্ষণে উদ্যোক্তা সৃষ্টি, মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণ, ঋণ সহায়তা, উদ্যোক্তাদের পণ্য বিপণনে বিসিকের কার্যক্রম, শিল্পপ্লট বরাদ্দসহ বিসিকের সেবাসমুহ সম্পর্কে সম্ভাবনাময় উদ্যোক্তাদের অবহিত করা হয়। 

বিসিক খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পনগরী প্রকল্পের অফিস ভবনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সে একজন সফল উদ্যোক্তার গুণাবলী, লাভজনক প্রকল্প বাছাই, পণ্য বিপণন, আর্থিক ব্যবস্থাপনাসহ প্রজেক্ট প্রোফাইল প্রণয়ন বিষয়ে প্রশিক্ষণার্থীদের হাতে কলমে শেখানো হবে বলে জানানো হয়। একজন সফল উদ্যোক্তা তৈরিতে সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে প্রশিক্ষণার্থীদের আশ্বস্ত করা হয়।

/এএম/
সম্পর্কিত
গৎবাঁধা নয়, প্রশিক্ষণ হতে হবে সমস্যা সমাধানের: প্রধান উপদেষ্টা 
দক্ষিণ এশিয়ায় গবাদি পশুর গ্রিনহাউস গ্যাস কমাতে সার্ক বিশেষজ্ঞদের বৈঠক
আমরা নির্বাচনের জোয়ারে আছি, শতাব্দীর ভালো নির্বাচন চাই: ইসি সচিব
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী