সময়ের আলো গোলটেবিল বৈঠক

প্রশিক্ষণে অনীহার কারণে সঠিকভাবে হজ পালিত হয় না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২৫, ২০:২৫আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ২০:২৫

হজ প্রশিক্ষণের ব্যাপারে সব মহলেই ব্যাপক অনীহা। সরকারও যথাযথভাবে হজের প্রশিক্ষণের ব্যবস্থা করে না। প্রশিক্ষণ না থাকায় সেখানে গিয়ে হাজিরা নানা ধরনের জটিলতায় পরেন এবং হজ সঠিকভাবে পালন হয় না। এছাড়া হজের প্রক্রিয়া যেহেতু বছরব্যাপী হয়ে থাকে, তাই এই প্রক্রিয়া নিরবচ্ছিন্ন করতে বাংলাদেশে একটি হজ অধিদফতর গঠন করতে হবে। 

রবিবার (২৭ এপ্রিল) দৈনিক সময়ের আলোর কনফারেন্স রুমে আয়োজিত ‘হজ ২০২৫: চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন ইসলামিক স্কলার্স, হজবিষয়ক বিশেষজ্ঞ লেখক-সাংবাদিক ও হজ এজেন্সির মালিকরা।

সৌদি ও বাংলাদেশ সরকারের মধ্যে হজ বিষয়ে নানা সমন্বয়হীনতার কথা তুলে ধরে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-এর মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেন, হজের বিষয়ে প্রস্তুতি নিতে আমাদের হাত-পা বেঁধে সাগরে ছেড়ে দেওয়া হয়। আমাদের বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে সব কাজ শেষ করতে। কিন্তু সৌদিতে হোটেলগুলো তাদের আপডেট নির্ধারিত সময়ের মধ্যে জানায় না। ফলে আমাদের বিড়ম্বনা বাড়ে।

তিনি বলেন, প্রাক-নিবন্ধনের পর প্রশিক্ষণ আবশ্যক করা দরকার। প্রশিক্ষণ সার্টিফিকেট পেলে তারপর যেন চূড়ান্ত নিবন্ধনের ব্যবস্থা নেওয়া হয়।

হাব মহাসচিব আরও বলেন, সৌদি সরকার প্রতি বছর হজ ব্যবস্থাপনায় পরিবর্তন আনে। এগুলো এক বছর আগে বা নিবন্ধনের আগে জানালে আমাদের হজ ব্যবস্থাপনা করতে সুবিধা হয়। এ বছর নিবন্ধনের পর তারা জানিয়েছে, ১৫ বছরের নিচের কেউ হজে যেতে পারবে না। অথচ এর মধ্যে অনেকেই নিবন্ধন করে ফেলেছেন। এই নিয়মের কারণে এবার বহু পরিবার হজে যেতে পারছে না।

সময়ের আলোর ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ শাহনেওয়াজ করিমের সভাপতিত্বে ও আমিন ইকবালের সঞ্চালনায় গোলটেবিল আয়োজনে আরও উপস্থিত ছিলেন আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেডের ডিরেক্টর ফয়সাল আর ফেরদৌস, চিফ অপারেটিং অফিসার (সিওও) মুনিফ আম্মার প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
‘তথ্য অধিকার আইন কেবল আইনগত দলিল নয়, গণতান্ত্রিক সুশাসনের প্রতীক’
৯৮ হাজারে হজযাত্রী পরিবহনের প্রস্তাব ইউএস-বাংলার, বিকালে প্যাকেজ ঘোষণা
শিক্ষার্থীদের সফট স্কিল বাড়াতে প্রশিক্ষণ প্রোগ্রাম চালুর উদ্যোগ 
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু