আগস্ট বিপ্লবের চূড়ান্ত ফসল হবে বাংলাদেশে ইসলামের বিপ্লব: মামুনুল হক

পঞ্চগড় প্রতিনিধি
১৫ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৩আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১৮:০৭

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘এবারের আগস্ট বিপ্লবের চূড়ান্ত ফসল হবে বাংলাদেশে ইসলামের বিপ্লব। তখনই এই বিপ্লব চূড়ান্ত সফলতা অর্জন করবে। আগামীর বাংলাদেশ হবে ইসলামের এবং খেলাফতের বাংলাদেশ।’ 

রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা স্টেডিয়ামে খেলাফত মজলিসের আয়োজনে নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সমাবেশে এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে দেশের অর্থনীতির ভীত ধসিয়ে দিয়েছেন উল্লেখ করে মামুনুল হক বলেন, ‘শেখ হাসিনা ১৬টি বছর বাংলাদেশকে চুষে খেয়েছেন। ১৬টি লাগেজ সঙ্গে নিয়ে ভারতে গেছেন। এদেশে শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধের। তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে সন্তুষ্ট ছিলেন না, আরেকটি দেশের মুখ্যমন্ত্রী হতে চেয়েছিলেন। শুধু দেশের কিংবা জনগণের ওপর প্রতিশোধ নেননি, বরং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপরেও নিয়েছেন। নেতাকর্মীদের কয়েকবার বলেছিলেন, পঁচাত্তরে আপনারা কোথায় ছিলেন? আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি দলের হাজার হাজার নেতাকর্মীর কথা একবারও ভাবেননি। তাদের রেখে চলে গেছেন। তার মতো স্বার্থপর মানুষকে দিয়ে বছরের পর বছর দেশ শাসনের ব্যবস্থা করেছেন। এই কারণে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার হওয়া উচিত।’

আমাদের অসংখ্য ভাই কাদিয়ানীদের মিথ্যা মামলা শিকার দাবি করে মামুনুল হক বলেন, ‘পঞ্চগড়ে কাদিয়ানীদের দিয়ে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমরা ইসলামের উদার নীতিতে বিশ্বাসী। কাজেই আমরা কাদিয়ানীদের এক মাস সময় দিলাম। এক মাসের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। যদি তা না করা হয় তাহলে আমার ভাইদের রক্ষার করার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে হবে।’

খেলাফত মজলিস জেলা শাখার সভাপতি মীর মোর্শেদ তুহিনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব জালালুদ্দিন, সদস্যসচিব আবু সাইদ নোমান, জামায়াতে ইসলামীর জেলা শাখার আমির ইকবাল হোসাইন ও ইসলামী আন্দোলন জেলা শাখার সভাপতি আব্দুল হাই প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
রাতের আঁধারে তেলের দাম বৃদ্ধি, ক্ষুব্ধ বাংলাদেশ খেলাফত মজলিস
গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক
ছাত্র সংগঠনের ৯০ শতাংশ কাজ হবে পড়ার টেবিলে: মামুনুল হক
সর্বশেষ খবর
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
বিশ্ববাজারে পোশাক রফতানিতে উচ্চমূল্যের পণ্যে পিছিয়ে বাংলাদেশ
প্রত্যন্ত গ্রামে গিয়ে শিশুদের গান শুনলেন নরওয়ের রাষ্ট্রদূত
প্রত্যন্ত গ্রামে গিয়ে শিশুদের গান শুনলেন নরওয়ের রাষ্ট্রদূত
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
বলিউডের দামি নায়িকা ক্যাটরিনা, মা থাকেন বিদ্যুৎহীন গ্রামে
আনন্দ মোহন কলেজের জন্য ২৬ বিঘা জমি কে দান করেছিলেন জানেন?
আনন্দ মোহন কলেজের জন্য ২৬ বিঘা জমি কে দান করেছিলেন জানেন?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে