দুর্গাপূজায় বাংলাবান্ধায় ৬ দিন আমদানি-রফতানি বন্ধ

পঞ্চগড় প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ১০:৫১আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১০:৫১

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে দেশের একমাত্র চারদেশীয় (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্থলবন্দর বাংলাবান্ধায় ছয় দিন আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সংশ্লিষ্ট দেশগুলোর ব্যবসায়ী সংগঠনগুলো। আমদানি-রফতানি বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট কার্যক্রম চালু থাকবে। স্বাভাবিক থাকবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে বাংলাবান্ধা আমদানি-রফতানিকারক গ্রুপের আহ্বায়ক রেজাউল করিম শাহিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামী ১০ অক্টোবর থেকে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। পূজা উদযাপন উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের ফুলবাড়ি এক্সপোর্টার অ্যান্ড ইমপোর্টার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল খালেক স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বন্ধের বিষয়টি আমাদের জানিয়েছে। সে অনুযায়ী উভয় দেশের ব্যবসায়ী সংগঠনগুলো আগামী ৯-১৪ অক্টোবর পর্যন্ত ছয় দিন আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বাংলাবন্ধা স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম বলেন, পূজা শেষে ১৫ অক্টোবর সকাল থেকে বন্দরটির আমদানি-রফতানি কার্যক্রম ফের সচল হবে। তবে পূজায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর সংশ্লিষ্ট সব দেওয়া অব্যাহত থাকবে।

বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী বলেন, আমদানি-রফতানি বন্ধ থাকলেও এই সময়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

/এফআর/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
মালয়েশিয়ায় বাংলাদেশের আম রফতানির ‘দরজা খুলছে’ 
৭ দিন পর বেনাপোলে আমদানি-রফতানি শুরু, হাজারো ট্রাক আটকে আছে
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম