সংবাদ সম্মেলন ডেকে পদত্যাগ করা সেই আ.লীগ নেতা গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি
১০ অক্টোবর ২০২৪, ০৯:৫৭আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ০৯:৫৯

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শমেস উদ্দীন বাবুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বামনডাঙ্গা স্টেশন এলাকার একটি চা দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার শমেস উদ্দীন বাবু (৫৫) বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি একই ইউনিয়নের মনমথ গ্রামের মৃত ওসমান মণ্ডলের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বুলবুল ইসলাম। তিনি বলেন, ‘বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বামনডাঙ্গা স্টেশন এলাকা থেকে শমেস উদ্দীন বাবুকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

গ্রেফতার শমেস উদ্দীন বাবু গাইবান্ধা জেলা বিএনপির কার্যালয়ে হামলা-ভাঙচুর ও আগুনের ঘটনায় অভিযুক্ত আসামি। এ ঘটনায় গত ২৬ আগস্ট সদর থানায় বিস্ফোরকদ্রব্য আইনে একটি মামলা করেন বিএনপি নেতা আব্দুল হাই সরকার। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে সদর থানায় হস্তান্তর করা হবে বলে জানান ডিবির এই ওসি।

এদিকে, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা আত্মগোপনে চলে যান। কিন্তু এই নেতা গত ২৭ আগস্ট নিজ বাড়িতে সাংবাদিকদের ডেকে আওয়ামী লীগের সদস্য ও সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। অসুস্থতার কারণ দেখিয়ে স্বেচ্ছায় অব্যাহতি নিয়ে সে সময় একটি ঘোষণাপত্রেও স্বাক্ষর করেন তিনি।

স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী এই নেতা দলীয় প্রতীকে ২০২১ সালে বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

/কেএইচটি/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে